Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

‘গাঁজাখোরদের সাপোর্টার’! তুমি ভারতের গর্ব’! শত বিতর্কের মাঝে শাহরুখ খানকে সমর্থন জানিয়ে তীব্র ট্রোলড হলেন অভিনেত্রী মনামী ঘোষ

‘গাঁজাখোরদের সাপোর্টার’! তুমি ভারতের গর্ব’! শত বিতর্কের মাঝে শাহরুখ খানকে সমর্থন জানিয়ে তীব্র ট্রোলড হলেন অভিনেত্রী মনামী ঘোষ

চলতি মাসেই মাদক কান্ডে জড়িয়ে বিলাসবহুল জাহাজের পার্টি থেকে মাঝরাতে গ্রেপ্তার হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান. তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছেন নেটিজেনরা। কারণ শাহরুখের অনুগামীরা তাকে সমর্থন করলেও নেটিজেনদের একটি বড় অংশ বাবা হিসেবে আরিয়ানকে সঠিকভাবে মানুষ করে তুলতে শাহরুখ ব্যর্থ হয়েছেন এই অভিযোগ তুলে তুলোধোনা করছেন গোটা খান পরিবারকে। গোটা বিতর্কের মধ্যেই এবার শাহরুখকে সমর্থন করে মুখ খুলতে দেখা গেল টলিউড অভিনেত্রী মনামি ঘোষকে।

এদিন নিজের ফেসবুক থেকে অনুগামীদের সঙ্গে একটি পোস্ট শেয়ার করে নেন অভিনেত্রী। যেখানে তিনি শাহরুখকে গোটা ভারতের গর্ব বলে আখ্যা দেন। পাশাপাশি নিজেকে শাহরুখের ভক্ত বলে দাবি করে অভিনেত্রী জানান তিনি সারাজীবন শাহরুখ খানকে ভালোবাসবেন।

বলাই বাহুল্য তার এই পোষ্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাকে উদ্দেশ্য করে আক্রমণ করতে থাকেন নেটিজেনদের একাংশ। কেন অভিনেত্রী গাঁজাখোরদের সমর্থন করছেন সেই প্রশ্ন তুলতে থাকেন অনেকেই। পাশাপাশি শাহরুখ খানকে তেল দিলে বলিউডে জায়গা হবে কিনা, এমন কটাক্ষ ছুঁড়ে দেন নেটিজেনদের একাংশ।

আরও পড়ুন: আলতা-শাঁখায় লাল পাড়ের সাদা শাড়িতে ঠিক যেন নতুন বউ সুপারস্টার নুসরাত! দুর্গা মা-কে বরণ করে সিঁদুর খেললেন নুসরত জাহান, ভাইরাল ছবি

তবে মনামি সেসব কটাক্ষের পাল্টা উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি। তবে ইতিমধ্যেই পাল্টা প্রতিবাদে নেমে পড়েছেন অভিনেত্রীর ভক্তরা। তারা জানিয়েছেন আরিয়ানের অন্যায়ের জন্য শাহরুখ খানকে আক্রমণ করার কোন প্রয়োজন নেই।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment