Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
26 June 2026

অবশেষে বিয়ে করছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে! জমিয়ে রোমান্স করছেন হবু বরের সাথে, তুমুল ভাইরাল ছবি

অবশেষে বিয়ে করছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে! জমিয়ে রোমান্স করছেন হবু বরের সাথে, তুমুল ভাইরাল ছবি

খুব শীঘ্রই অঙ্কিতা লোখান্ডে গাঁটছড়া বাঁধতে চলেছেন তার দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈনের সাথে। প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাথে ব্রেকআপ হওয়ার পর থেকেই অঙ্কিতা লোখান্ডের ব্যক্তিগত জীবন নিয়ে চলছে জল্পনা। তবে এবার সেই জল্পনার অবসান ঘটতে চলেছে। অবশ্য অনেকদিন আগেই তিনি ভিকি জৈনের সাথে নিজের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন। চলতি মাসেই সাত পাকে বাঁধা পড়বেন অভিনেত্রী।

সম্প্রতি এই হবু তারকা দম্পতি নিজেদের প্রাক-বিবাহ পর্বের ছবি শেয়ার করলেন নিজেদের সোশ্যাল মিডিয়ার পাতায়। সব নিয়মকানুন মেনেই সারলেন প্রাক-বিবাহ পর্ব। সেই ছবি শেয়ার করে ভিকি জৈন ক্যাপশনে লিখলেন, “ছবি এখনো বাকি আছে আমার বন্ধু”। অন্যদিকে অভিনেত্রী ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “পবিত্র”। এই ছবি শেয়ার করার পর থেকেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। হিন্দি ইন্ডাস্ট্রির একাধিক নামিদামী তারকারা অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তার ভবিষ্যৎ জীবনের জন্য।

কয়েকদিন আগেই নভেম্বর মাসে নিজেদের ব্যাচেলার্স পার্টি সেরেছেন এই এই তারকা জুটি। প্রায়ই অঙ্কিতা লোখান্ডে ও ভিকি পাপরাজিতদের ক্যামেরায় ধরা দিতেন একইসাথে। জানা গেছে আগামী ১২’ই ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি। ১৪’তে হবে রিসেপশন। বিয়ের আগেই এদিন সঙ্গীত ও মেহেন্দি পর্ব সারলেন তারা।

আরও পড়ুন: তোর্সার অন্যায়ের প্রতিবাদে মুখের ওপর রেজিগনেশন দিয়ে এবার চাকরি ছাড়লো সিদ্ধার্থ! প্রিয় উচ্ছেবাবুকে ‘মিঠাই’য়ের পাশে দাঁড়াতে দেখে দারুণ খুশি অনুগামীরা, ভাইরাল ভিডিও

মারাঠি নিয়ম অনুযায়ী সমস্ত নিয়মকানুন হাসিমুখে পালন করেছেন তারা। এদিন অভিনেত্রী সবুজ আর রানি কালারের কম্বিনেশন শাড়ি ও ব্লাউজ পড়েছিলেন। অন্যদিকে ভিকি ঘি রঙের পাজামা পাঞ্জাবী পড়েছিলেন। প্রাক-বিবাহ পর্ব চলাকালীন একে অপরের সাথে পোজ দিয়ে বেশ কয়েকটি ছবিও তুলেছেন তারা, এই মুহূর্তে সেই ছবিগুলি ভাইরাল নেটমাধ্যমে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment