Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 35°C
18 June 2026

বৃষ্টিতে যখন ভিজছে শহর, একান্তে সময় কাটাচ্ছেন শোভন-স্বস্তিকা! প্রকাশ্যে এলো ভিডিও

বৃষ্টিতে যখন ভিজছে শহর, একান্তে সময় কাটাচ্ছেন শোভন-স্বস্তিকা! প্রকাশ্যে এলো ভিডিও

কলকাতাবাসী ইতিমধ্যেই স্বাগত জানিয়েছে ফেলেছে বর্ষাকে। আকাশ-বাতাস এখন বৃষ্টি মুখর। অনেকের কাছেই বৃষ্টি আর প্রেম, একে অপরের সমার্থক শব্দ। তারই প্রমাণ দিলেন জনপ্রিয় যুগল গায়ক শোভন গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী স্বস্তিকা দত্ত।

নব যুগল একসঙ্গে সময় কাটালেন প্রেমের প্রথম বৃষ্টিকে উপভোগ করতে। একাধিক রিল ভিডিয়ো দেখা গেল তাঁদের দু’জনের ইনস্টাগ্রামের দেওয়ালে।

কালো-সাদা রিল ভিডিয়োতে ওস্তাদ রশিদ খানের গান বাজছে…, পায়ে নুপুর, বৃষ্টিতে ভিজে বারান্দায় দাঁড়িয়ে অঝোর বৃষ্টিকে উপভোগ করছেন স্বস্তিকা। জানলার বাইরে এক টুকরো দৃশ্যকে ক্যামেরাবন্দি করলেন অভিনেত্রী। বৃষ্টি ভেজা স্বস্তিকার মৃদু হাসিমুখ ভেসে উঠল রিল ভিডিয়োতে। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, আগে বৃষ্টিকে উপভোগ করে এবং পরে তাকে রিল করো।

আরও পড়ুন: ‘সুপার সিঙ্গারে’র গ্র্যান্ড ফিনালেতে এবার হাজির হতে চলেছেন মাধুরী দীক্ষিত! তার সঙ্গে নাচবেন দুই বাঙালি সুপারস্টার দেব ও জিৎ! অভিনেত্রীর জন্য আবার একসঙ্গে দেব জিৎ, ভাইরাল ভিডিও

 

অন্যদিকে, স্বস্তিকার একটি রিল ভিডিও নিজের দেওয়ালে শেয়ার করেছেন শোভন। সেখানে তাঁকে দেখা যায়নি ঠিকই কিন্তু স্বস্তিকার পাশে তাঁর উপস্থিতি অনুভব করা যাচ্ছে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে শুভা মুদগলের গান ‘শাভন ঘর আজা…’। সেখানে স্বস্তিকার হাসিমুখ, ভেজা চুল লেন্সবন্দি হয়েছে।

 

যদিও ভিডিয়োতে শোভন-স্বস্তিকা একে অপরের নাম উল্লেখ করেননি। তবে বৃষ্টিভেজা একই বারান্দায় স্বস্তিকা এবং শোভনের দু’টি ভিডিও একই সময়ে তোলা তা বোঝাই যাচ্ছে। তারকা যুগলের রোম্যান্টিক মেজাজ কিন্তু নজর এড়ায়নি অনুরাগীদের।

বৃষ্টি, প্রেমের গান, যুগলের সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে খুশি নেটাগরিকরা। তার প্রমাণ কমেন্ট বক্সে ফুটে উঠেছে। কোনরকম কটুক্তি নয় কমেন্ট বক্সে ধরা পড়েছে নেটিজনের মুগ্ধতা। তাঁরা এই যুগলকে এক সঙ্গে দেখে বেশ খুশি। একের পর এক কমেন্টে উঠে এসেছে ভালবাসার চিহ্ন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment