Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
10 July 2026

স্বস্তিকার ফেসবুক অ্যাকাউন্ট রিপোর্ট করে উড়িয়ে দেওয়ায় ক্ষুব্ধ অভিনেত্রী, জানালেন ইনস্টাগ্রামে

স্বস্তিকার ফেসবুক অ্যাকাউন্ট রিপোর্ট করে উড়িয়ে দেওয়ায় ক্ষুব্ধ অভিনেত্রী, জানালেন ইনস্টাগ্রামে

আমি একদম ভালো মুডে নেই! ফেসবুকে আমার অনুরাগীদের একটি লিঙ্ক দিয়ে বলেছিলাম সেই ভুয়ো অ্যাকাউন্টে রিপোর্ট করতে। কোনও এক নেটাগরিক আমার প্রোফাইলে রিপোর্ট করেছে। আমি ভাবতে পারিনি এমনটা আমার সঙ্গে হবে। ফেসবুক থেকে স্বস্তিকা দত্তের প্রোফাইল উড়ে যাওয়ায় বেশ ক্ষুব্ধ অভিনেত্রী। ইনস্টাগ্রামের সাহায্যে সেই বার্তাই অনুরাগীদের কাছে পৌঁছে দিলেন স্বস্তিকা।

কোনও এক নেট নাগরিক রিপোর্ট করে এই কাণ্ডটি ঘটিয়েছেন বলে দাবি ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকের রাধিকার।

শুক্রবার রাতে স্বস্তিকা নিজের ইনস্টাগ্রামে ফেসবুক কাণ্ডের কথা ভিডিও করে জানান। ভিডিও দেখে বোঝাই যাচ্ছে, বেশ ক্ষুব্ধ তিনি। রাগে তাঁর গলার স্বরে কাঁপছে।

আরও পড়ুন: মিঠাইয়ের হাতে সত্যিই কি চুমু খাবে সিদ্ধার্থ? ‘মিঠাই’ এই মুহূর্তে দর্শকদের জন্য নিয়ে আসছে নতুন মোড়, তুমুল ভাইরাল ভিডিও

রাগকে বশে এনে অনুরাগীদের উদ্দেশে রাধিকার আশ্বাস, খুব তাড়াতাড়ি ফেসবুকে ফিরবেন তিনি। তাঁর টিম এবং ফেসবুক টিম কাজ করছে। আপাতত তিনি তাঁর অনুরাগীদের সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমেই যোগাযোগ রাখবেন।

কয়েকদিন আগে টলিপাড়ার গুঞ্জন উঠেছিল সঙ্গীত শিল্পী শোভন এবং স্বস্তিকা হয়তো প্রেম করছেন। সম্প্রতি সেই গুঞ্জনকে সত্যি প্রমাণ করে প্রকাশ্যে আনেন তাঁদের সম্পর্কের কথা। দুজনেই সম্পর্ককে স্বীকৃতি দিয়েছেন।

এই মূহূর্তে ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকে মূখ্য চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা দত্ত। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম রাধিকা। জি বাংলার ধারাবাহিকগুলির মধ্যে কর্ন-রাধিকার জুটি বেশ হিট।

স্বস্তিকা বাংলা টেলিভিশনে ডেবিউ করেন স্টার জলসা-র ‘ভজগোবিন্দ’ ধারাবাহিক দিয়ে। এর পরে স্টার জলসা-র ‘বিজয়িনী’-তে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তবে তাঁর অভিনয়ের সূত্রপাত বাংলা ছবির হাত ধরে, রাজ চক্রবর্তীর ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমাটি দিয়ে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment