Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

শাঁখা-পলা পড়ে বউয়ের সাজে হাজির অভিনেত্রী, তবে কি বিয়ে করছেন স্বস্তিকা?

এবার কি টলিপাড়া থেকে সানাই বাজবে স্বস্তিকার বিয়ের? বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কি শুনে চমকে

শাঁখা-পলা পড়ে বউয়ের সাজে হাজির অভিনেত্রী, তবে কি বিয়ে করছেন স্বস্তিকা?

এবার কি টলিপাড়া থেকে সানাই বাজবে স্বস্তিকার বিয়ের? বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কি শুনে চমকে গেলেন? আজ্ঞে মশাই, হাতের সাদা শাঁখা ও লাল পলা, কপালে বড় লাল টিপ, আর চুলে ফুলের মালা। রীতিমতো বউয়ের সাজে হাজির স্বস্তিকা। তাঁর এই লুকে লুটিয়ে পড়েছেন সকলে। আসলে ব্যাপারটা হল সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে এমন লুকে ছবি তুলে শেয়ার করলে স্বস্তিকা। রীতিমত ভাইরাল তাঁর এই ছবিগুলি।

টলিউডের সেরা অভিনেত্রীর তালিকায় বরাবরই তাঁর নাম রয়েছে। নিজেই তৈরী করে নিয়েছেন নিজের পরিচিতি। স্পষ্ট কথা স্পষ্ট ভাষায় বলতে পছন্দ করেন তিনি। তাই ‘জ্বিভ কাটা’ এর তাকমা পেয়েছেন বহুবার। টলিউডে তাঁর সাহসিকতার প্রশংসা করেন সকলেই। কোনদিনও মুখ বুজে অন্যায় সহ্য করেননি তিনি, সর্বদায় উঠেছেন গর্জে। ফ্যাশন হোক বা ব্যক্তিগত জীবন কিংবা অভিনীত চরিত্র, সবেতেই নিজের সাহসিকতার পরিচয় দিয়েছেন স্বস্তিকা। এমনকি সোশ্যাল মিডিয়ায়ও হেট কমেন্টসের সপাটে জবাব দিয়ে থাকেন তিনি।

এবারও নিজের ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করলেন তিনি। শেয়ার করে নিলেন নিজের ভক্তদের সাথেও। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন স্বস্তিকা। এখানে সম্পূর্ণ আলাদা লুকে ধরা দিয়েছেন তিনি। হাতে ফুলের চুরি, মাথায় ফুলের মুকুট, কানেও ফুলের দুল। শাখা-পলা পড়ে পুরো নতুন বউয়ের মত ছবি তুললেন তিনি। কখনো লুটিয়ে পড়েছেন হাসতে হাসতে আবার কখনো বোল্ড অ্যাটিটিউডে পোজ দিচ্ছেন। মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে সেই ছবিগুলি। কমেন্ট সেকশনে সবাই প্রশংসা করছেন তাঁর এই নতুন লুকের।

আরও পড়ুন: নিজের থেকে ৫ বছরের ছোট ভিকিকে বিয়ে করছেন ক্যাটরিনা! প্রশংসা করে মুখ খুললেন কঙ্গনা রানাউত, অভিনেত্রী নিজেও বিয়ে করতে পারেন বয়সে ছোট ছেলে কে, ক্যাটরিনার প্রশংসা করলেন কঙ্গনা রানাওয়াত

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment