Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
22 June 2026

‘মিঠাই’ খ্যাত অভিনেত্রী সৌমিতৃষাকে প্রকাশ্যে পাগল বললেন ‘রান্নাঘরে’র সুদীপা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

‘মিঠাই’ খ্যাত অভিনেত্রী সৌমিতৃষাকে প্রকাশ্যে পাগল বললেন ‘রান্নাঘরে’র সুদীপা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

টলিউড অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু অত্যন্ত অল্প সময়ের মধ্যেই জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’য়ে অভিনয় করে মন জয় করে নিয়েছেন বাংলা ধারাবাহিকের দর্শকদের। পাশাপাশি অন্যান্য ধারাবাহিক এবং রিয়েলিটি শো এর অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেও দারুণ খাতির তার। কিন্তু এবার জি বাংলার জনপ্রিয় কুকিং শো ‘রান্নাঘর’ খ্যাত সঞ্চালিকা সুদীপা মুখোপাধ্যায় প্রকাশ্যেই তাকে ‘পাগল’ বলে সম্বোধন করলেন। যদিও গোটা বিষয়টি ঘটেছে মজার ছলে। তবে ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, ছোটপর্দার মতই সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয় সৌমিতৃষা। লক্ষাধিক অনুগামীদের সঙ্গে মাঝেমধ্যেই নানানরকম রিল শেয়ার করে নিতে দেখা যায় তাকে। তার হাসির রিল ভিডিওগুলো দারুন জনপ্রিয় অনুগামীদের মধ্যে।
এবার তেমনই একটি রিল ভিডিও বানাতে দেখা গেল তাকে সঞ্চালিকা সুদীপা মুখোপাধ্যায় এর সঙ্গে।

সেখানেই পর্দার মিঠাইয়ের ‘আমি কে বলতো’ প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুদীপা জানান যে সৌমিতৃষা পাগল। বলাই বাহুল্য এদিন মুহূর্তে এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনুগামীদের দারুন ‘কিউট’ লেগেছে দুজনকে একসাথে। তাই আবারো একসাথে তাদের দেখতে চেয়ে অনুরোধ জানিয়েছেন অনুগামীরা কমেন্ট বক্সে।

আরও পড়ুন: Netflix এ অংশ নিতে চলেছে সত্যজিৎ রায়ের Anthology ভিত্তিক গল্প ‘Ray’

প্রসঙ্গত, এর আগে মিঠাই ধারাবাহিকের ভিলেন অভিনেতা ধ্রুব সরকারের সঙ্গে একাধিকবার ভিডিও বানাতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে, যা মোটেও পছন্দ করেননি নেটিজেনদের একাংশ। তবে সুদীপা-সৌমিতৃষা জুটি অবশ্য দারুন লেগেছে অনুগামীদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment