Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

‘মিঠাই’ ধারাবাহিকে জোর চমক! লক্ষ্মীপুজোয় এবার অলক্ষী তোর্সাকে বিয়ে করে হাজির ভিলেন সোম! ‘এবার মিঠাই এর কষ্টের দিন আসছে’ দাবি ভক্তদের, তুমুল ভাইরাল ভিডিও

‘মিঠাই’ ধারাবাহিকে জোর চমক! লক্ষ্মীপুজোয় এবার অলক্ষী তোর্সাকে বিয়ে করে হাজির ভিলেন সোম! ‘এবার মিঠাই এর কষ্টের দিন আসছে’ দাবি ভক্তদের, তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রচার শুরু হওয়ার অতি অল্প দিনের মধ্যে জি বাংলার “‘মিঠাই’ ধারাবাহিকটি মন জয় করে নিয়েছে নেটিজেনদের। ফলস্বরূপ বিগত বেশ কয়েক মাস ধরে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করতে সক্ষম হয়েছে ধারাবাহিকটি। তবে এই জনপ্রিয়তার একটি বেশ বড় কারণ হল এই ধারাবাহিকের নিত্যনতুন চমক। এবারেও তেমনই একটি টুইস্ট দেখিয়ে আবারো নেটিজেনদের চমকে দিলেন ধারাবাহিকে নির্মাতারা।

প্রসঙ্গত এদিন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়া একটি প্রোমো থেকে জানা গিয়েছে আগামী এপিসোড এ ধারাবাহিকের দুই মুখ্য ভিলেন তোর্সা এবং সোমের বিয়ে দেখানো হবে।

ইতিমধ্যেই রীতিমতো ভাইরাল হওয়া সেই প্রোমো থেকে দর্শকরা জানতে পেরেছেন লক্ষ্মীপুজা উপলক্ষে মোদক বাড়ির সদস্যরা মেতে উঠেছিলেন পুজোর আনন্দে। পাশাপাশি পুরোহিত মশাইয়ের নির্দেশ অনুযায়ী তারা যখন ঘরের অলক্ষ্মীকে বিদায় করে লক্ষীকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সেই সময়ই নতুন বউ নিয়ে হাজির হয় মিঠাই এর ভাসুর সোম।

বলাই বাহুল্য এর আগেও একাধিকবার নানান রকম ষড়যন্ত্র করতে দেখা গিয়েছে এই দু’জনকে। এবার একসঙ্গে মোদক বাড়িতে এসে তারা কি কান্ড করবেন তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি নেটিজেনরা মনে করছেন এমন নিত্যনতুন চমক দিতে থাকলে ধারাবাহিকের জনপ্রিয়তা ক্রমাগত বাড়বে বৈ কমবে না।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment

নিজস্ব প্রতিনিধি

দ্য বেঙ্গল স্টোরি সংবাদ বিভাগের নিজস্ব প্রতিনিধি দল। আমরা সর্বদা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে দায়বদ্ধ।