Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

নীপাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ মিঠাই, কান্নায় ভেঙে পড়ল সিদ্ধার্থ! ‘মিঠাই’ ধারাবাহিকের নতুন পর্বের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল

নীপাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ মিঠাই, কান্নায় ভেঙে পড়ল সিদ্ধার্থ! ‘মিঠাই’ ধারাবাহিকের নতুন পর্বের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল

এই মুহূর্তে বাংলা অন্যতম সেরা ধারাবাহিক বললেই উঠে আসে জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকটির নাম। বিগত সাত-আট মাস ধরে টিআরপি তালিকার শীর্ষস্থানটি দখল করে রাখতে সক্ষম হয়েছে সিরিয়ালটি ।অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু অভিনীত এই ধারাবাহিকটি নেটিজেনদের অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে। তবে এবার ধারাবাহিকের নতুন পর্ব রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করলো সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত এর আগে মোদক পরিবারের ছোট মেয়ে নিপার পছন্দের মানুষ রুদ্রের সঙ্গে মোদক বাড়িতে প্রবেশ করেছিল পুলিশ অফিসার ধারা। বর্তমানে একসঙ্গে রুদ্র এবং ধারা ক্রিমিনালকে ধরার জন্য কাজ করছে। সম্প্রতি একটি পর্বে দেখা গিয়েছে একটি রেস্টুরেন্টে তারা হাজির হয়েছে ক্রিমিনালকে গ্রেফতার করার জন্য।

কিন্তু সেখানেই রুদ্রকে ইমপ্রেস করতে খেলনা বন্দুক নিয়ে হাজির হয়ে যায় নিপা। পাশাপাশি সেই রেস্টুরেন্টে উপস্থিত হয় মিঠাই এবং সিদ্ধার্থ। কিন্তু নিপার ছেলেমানুষীর জন্য একটা সময় ক্রিমিনালের হাতে বন্দী হয় নিপা।

আরও পড়ুন: তৃতীয়বারের জন্য মা হচ্ছেন কারিনা কাপুর খান! ৫ নম্বর বার বাবা হতে চলেছেন সইফ, অভিনেত্রীর শেয়ার করা ছবি থেকেই জল্পনা শুরু নেটমাধ্যমে, সুখবর দিলেন অভিনেত্রী

এরপরই দেখা যায় তাকে বাঁচাতে গিয়ে ক্রিমিনাল এর হাতে গুলিবিদ্ধ হয় মিঠাই। যা দেখে রীতিমতো শিউরে উঠেছেন দর্শকরা। পাশাপাশি এই পর্বেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় সকলের প্রিয় উচ্ছেবাবুকে।
বলাই বাহুল্য গুলিবিদ্ধ মিঠাই এর ভবিষ্যৎ কি হয় তা জানার জন্য এখন মিঠাই এর অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment