Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

হ্যাপি 3, তিন মাস পূর্ণ হতেই শুভশ্রীকে মাতৃত্বের শুভেচ্ছা জানালেন রাজ চক্রবর্তী

দেখতে দেখতে কেতে গেলো তিন মাস। অথচ মনে হচ্ছে এই তো সেদিনের কথা। আজ, ১২ ডিসেম্বর ছেলের ৩ মাস পূর্ণ হতেই

হ্যাপি 3, তিন মাস পূর্ণ হতেই শুভশ্রীকে মাতৃত্বের শুভেচ্ছা জানালেন রাজ চক্রবর্তী

দেখতে দেখতে কেতে গেলো তিন মাস। অথচ মনে হচ্ছে এই তো সেদিনের কথা। আজ, ১২ ডিসেম্বর ছেলের ৩ মাস পূর্ণ হতেই শুভশ্রীকে মাতৃত্বের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করলেন রাজ। ক্যাপশানে লিখেছেন, ‘The apples of my eyes, Happy 3 month of motherhood’। হ্যাশ ট্যাগে রইল #yuvaan #happy3month #fatherhood।

নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে মাঝে মাঝেই নিজের নতুন জীবনের সুন্দর মুহূর্ত শেয়ার করেন শুভশ্রী। কিছুদিন আগেই ছেলের সাথে কাটানো দুস্টু মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেছেন। যেখানে বঙ্গ লুকে ধরা দিয়েছেন রাজও। এর পাশাপাশি বন্ধুদের সঙ্গে পার্টি করার ছবি দেখা গিয়েছে, আবার গাড়িতে করে তাঁরা কোথাও যাচ্ছেন, তাও দেখা গিয়েছে। এসব ছবির মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে রাজ আর শুভশ্রীর মাঝে তাদের ছোট্ট ইউভান।

আরও পড়ুন: জমেটো ডেলিভারি বয় খাবার দিতে আসলে তাকে প্রদীপ দিয়ে বরণ করলেন গ্রাহক। সেই ভিডিও এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু গ্রাহকের এমন আচরণের কারণ কি?

লাল জামার সাথে একটি শর্টস এ বেশ সুন্দর লুকে দারুন লাগছিল শুভশ্রীকে। এছাড়াও নিজের পরিবারের সাথে কাটানো নানা ছবি নিজের ভক্তদের সাথে শেয়ার করতে ভোলেন না শুভশ্রী। অন্যদিকে রাজের এদিনের এই পোস্টে শুভশ্রী লিখেছেন, ”আমার ছেলেটা বড্ড দ্রুত বড় হয়ে যাচ্ছে। শুভ ৩ মাস আমার ভালোবাসা।” এমনকি ছেলেকে দেখভালের পাশাপাশি আবার শুরু করেছেন ওয়ার্কআউট। সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শুভশ্রী তাঁর নিজের একটি ওয়ার্কআউটের ছবিও পোস্ট করেন। ক্যাপশনে লিখেছেন, ‘Lets do it.’। বেশ কিছু দিন আগে শুভশ্রীকে দেখে চেনে কার সাধ্য, মা হওয়ার সুবাদে বেশ টলমল, সুডৌল চেহারায় আলাদাই গ্ল্যামার ছিল শুভশ্রীর। কিন্তু ইউভানের জন্মের পরেই আবার আস্তে আস্তে পুরোনো জগতে ফিরতে চান শুভশ্রী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment