Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

চাকরি ছেড়ে নতুন লুকে বলিউডে কামব্যাক করছেন তনুশ্রী!

তনুশ্রী দত্ত কে তো নিশ্চয় সবারই মনে আছে। ইমরান হাসমির সঙ্গে জুটি বেঁধে প্রথম ছবি “আশিক বনায়ে আপনে” সুপারহিট।

চাকরি ছেড়ে নতুন লুকে বলিউডে কামব্যাক করছেন তনুশ্রী!

তনুশ্রী দত্ত কে তো নিশ্চয় সবারই মনে আছে। ইমরান হাসমির সঙ্গে জুটি বেঁধে প্রথম ছবি “আশিক বনায়ে আপনে” সুপারহিট। ভক্তদের মন জয় করে নিয়েছিলেন তিনি এই ছবির মাধ্যমে।তবে এরপর অবশ্য তিনি আরো দু একটা ছবি করে বলিউড থেকে গায়েব হয়ে যান ৷

তবে আর সেভাবে ছবি না করলেও সোশাল মিডিয়া এর মাধ্যমে রোজই খবরের শিরোনামে থাকেন তিনি। নিয়মিত ইনস্টাগ্রাম এ ছবিও দেন।

সম্প্রতি তিনি ১৫ কেজি ওজন কমিয়ে নিজের এই বদলে যাওয়া ছবি সোশাল মিডিয়া তে দিয়েছেন। সঙ্গে লিখেছেন , খুব তাড়াতাড়ি আবার ফিরছেন তিনি বলিউডে।

আরও পড়ুন: অহংকার দেখিয়ে ‘দ্যা কাশ্মীর ফাইলস’ এর প্রমোশন করেননি! এবার কপিলের শো ছাড়ছেন বঙ্গ তনয়া সুমনা চক্রবর্তী? উঠে এলো চাঞ্চল্যকর খবর, মৌনতা ভাঙলেন বঙ্গ তনয়া, কি বললেন তিনি

নতুন ইনস্টাগ্রাম পোস্টে তনুশ্রী লিখলেন, ‘মুম্বই থেকে উড়ে এসে লস এঞ্জেলেসে মার্কিন সরকারের সঙ্গে যুক্ত একটা আইটি ফার্মে চাকরি করছি ৷ নিজের জীবনকে দারুণ ভাবে সাজিয়ে নিয়েছি ৷ ভালো আছি ৷ তবুও নিজের মধ্যে থাকা শিল্পীটা এখনও আছে ৷ তাই নতুন মেকওভার করে, ১৫ কেজি কমিয়ে ফের ফিরছি …বলিউডে ৷’

স্বাভাবিক ভাবেই তার এই পোস্ট জল্পনা ছড়িয়েছে। কিভাবে কামব্যাক করছেন তিনি তা জানতে উৎসাহী বি টাউন এর ভক্ত মহল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment