Gold ₹144,700/10g
Silver ₹242.21/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
5 July 2026

গৌরির ‘ন্যাকামি’ দেখতে দেখতে বিরক্ত দর্শকরা! TRP বাড়াতে সিরিয়ালে আসছেন নতুন নায়িকা

গৌরির ‘ন্যাকামি’ দেখতে দেখতে বিরক্ত দর্শকরা! TRP বাড়াতে সিরিয়ালে আসছেন নতুন নায়িকা

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল হল গৌরী এলো (Gouri Elo)। অভিনেত্রী মোহনা মাইতি (Mohona Maiti) এই সিরিয়ালে গৌরীর চরিত্রে পাঠ করছেন। এই অভিনেত্রী জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ -এর প্রতিযোগী হিসেবে প্রথম টেলি পর্যায় পা রাখেন। ক্যারিয়ারের প্রথম দিকেই তিনি সিরিয়ালে পাঠ করার সুযোগ পান। তবে কিন্তু শুধু সিরিয়ালে পাট নয়, স্বয়ং নায়িকার চরিত্রে অভিনয়ের সুযোগ পান।

এই নায়িকা জন্মগতভাবে মুর্শিদাবাদের মেয়ে। তিনি এখনো মাধ্যমিক পাশ করেননি। দশম শ্রেণীর ছাত্রী। ডান্স বাংলা ডান্সের প্রতিযোগী হয়ে এসে তার কেরিয়ার জীবন রমরমিয়ে চলতে থাকে। গৌরী এলো ধারাবাহিকে দেখানো হয়েছে যে গৌরী হলেন মা কালীর আশীর্বাদ প্রাপ্ত কন্যা। তাই তার হাত ধরে নানা অলৌকিক ঘটনা দর্শন করেন সিরিয়ালের দর্শকরা।

ক্যারিয়ার জীবনের বয়স তার খুব বেশিদিন হয়নি। এরই মধ্যে তিনি যেমন জনপ্রিয়তা পেয়েছেন ঠিক তেমনি পেয়েছেন সমালোচনাও। তাই এই অভিনেত্রীর সমালোচকরা মাঝে মাঝেই বলতে থাকেন এই অভিনেত্রীর অভিনয় থেকে শুরু করে এক্সপ্রেশন, কিংবা সংলাপ বলা সবটাই খুবই ন্যাকান্যাকা।

আরও পড়ুন: ‘গাঁটছড়াতে দুর্বল ট্র্যাক দেখানো হয়েছে, তাই স্লট হারালো! এবার অন্তত গল্পের ট্র্যাকের দিকে একটু নজর দিন নির্মাতারা’ জগদ্ধাত্রীর কাছে গাঁটছড়ার স্লট হারানোর পর নির্মাতাদের কাছে অনুরোধ করলেন দর্শকবৃন্দ! ভাইরাল সোশ্যাল মিডিয়ার পোস্ট

গৌরীর অভিনয় দেখে কিছু দর্শক এমন বিরক্তি হয়ে পড়েছেন যে তার প্রভাব পড়তে চলেছে এই সিরিয়ালটি টিআরপি স্কোরে। আবার কয়েকদিনে শৈল মা আর ধূর্জুটি বাবা যে ভাবে গৌরীকে অপদস্থ করেছে তাতেও একেবারেই খুশি নন দর্শকরা। এখন মনে করা হচ্ছে এই ধারাবাহিকের টিআরপির বাড়ানোর জন্য একটি বিশেষ চরিত্রের উদ্ভাবন ঘটানো হবে।

আর এই বিশেষ চরিত্রে অভিনয় করতে আসছেন তনুশ্রী ভট্টাচার্য (Tanushree Bhattacharya)। রানী রাসমণি ধারাবাহিকে তনুশ্রী ভট্টাচার্য মা কালির চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিলেন। গৌরী এলো ধারাবাহিকে তনুশ্রীর কোন চরিত্রে পাঠ করবে তা ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে। তিনি শুটিং করতেও শুরু করেছেন। তবে মা হওয়ার পর এই প্রথমবার অভিনেত্রী আবার টেলি পর্দায় অভিনয় শুরু করছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment