Silver ₹74.52/g Kolkata 32°C 10 June 2026

‘ট্যাক্সি ড্রাইভার উর্মি হয়ে গেল উকিল’! ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের নতুন দৃশ্য দেখে হাসির রোল নেট দুনিয়ায়, ভাইরাল ভিডিও

‘ট্যাক্সি ড্রাইভার উর্মি হয়ে গেল উকিল’! ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের নতুন দৃশ্য দেখে হাসির রোল নেট দুনিয়ায়, ভাইরাল ভিডিও

অতি অল্প সময়ের মধ্যেই জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকটি মন জয় করে নিয়েছে দর্শকদের। তবে এতদিন ধারাবাহিকটি প্রশংসিত হয়েছিল বাস্তব গল্প এবং একান্নবর্তী পরিবারের ছবি তুলে ধরার জন্য। কিন্তু এবার অতিনাটকীয় গল্প দেখানোর জন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলড হতে হলো উর্মি এবং সত্যাকির জুটিকে।

প্রসঙ্গত বর্তমানে ধারাবাহিকের ভিলেনের ষড়যন্ত্রে ধারাবাহিকের নায়ক সাত্যকির বিরুদ্ধে আনা হয়েছে শ্লীলতাহানীর মতো গুরুতর অভিযোগ। যে কারণে বর্তমানে জেলেই দিন কাটাতে হচ্ছে ধারাবাহিকের নায়ককে। পাশাপাশি ধারাবাহিকের ভিলেনের কারসাজিতে ইতিমধ্যেই সমস্ত উকিলই সাত্যকির হয়ে কেস লড়তে আপত্তি জানিয়েছে। ফলে এবার উকিল হিসেবে আদালতে দেখতে পাওয়া যাবে সাত্যকির স্ত্রী ওরফে ধারাবাহিকের নায়িকা উর্মিকে।

প্রসঙ্গত এ কথা জানতে পেরেই হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কারণ কিছুদিন আগে স্বামীর সঙ্গে ট্যাক্সি চালানো শিখতে দেখা গিয়েছিল উর্মিকে। সে যে কোনদিন ওকালতি পড়েনি সে কথা মনে করিয়ে দিয়ে দর্শকরা গল্পের অতিনাটকীয়তা নিয়ে আপত্তি তুলেছেন। তবে পাল্টা আসরে নেমে পড়েছেন ধারাবাহিকের অনুগামীরা। তারা জানিয়েছেন ভারতীয় আইন অনুযায়ী প্রিয়জনের হয়ে কেস লড়তে পারেন যে কেউই। তাই স্বামীর হয়ে ওঠে উকিল হতেই পারেন উর্মি।

আরও পড়ুন: ব্লাউজ ছাড়া শাড়ি পরে নৌকোর উপর ‘ডোলা রে ডোলা’ গানে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment