Gold ₹144,750/10g
Silver ₹242.25/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
4 July 2026

৭০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: গ্লোবাল মার্কেটে আসছে Vivo X Fold 6

ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে নতুন ঝড় তুলতে আসছে ভিভোর পরবর্তী প্রিমিয়াম ডিভাইস Vivo X Fold 6। ৭০০০ এমএএইচ ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত এই ফোনটি চীনের পর গ্লোবাল মার্কেটেও লঞ্চ হতে চলেছে।

৭০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: গ্লোবাল মার্কেটে আসছে Vivo X Fold 6

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে নতুন ঝড় তুলতে আসছে ভিভোর পরবর্তী প্রিমিয়াম ডিভাইস Vivo X Fold 6। এত দিন এই ফোনটি শুধুমাত্র চীনের বাজারে সীমাবদ্ধ থাকবে বলে জল্পনা থাকলেও, সাম্প্রতিক রিপোর্ট বলছে ফোনটি গ্লোবাল মার্কেটেও লঞ্চ হতে চলেছে। গ্লোবাল লঞ্চের পর ভারতের বাজারেও এই শক্তিশালী ফোল্ডেবল স্মার্টফোনটির আত্মপ্রকাশের সম্ভাবনা প্রবল।

চীনের বাজারে দাম ও স্টোরেজ অপশন চীনের বাজারে ইতিমধ্যে Vivo X Fold 6 ফোনটির দাম প্রকাশ্যে এসেছে। এর বেস মডেল ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম রাখা হয়েছে ৭,৯৯৯ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ১.১১ লক্ষ টাকা)। এছাড়াও ১২ জিবি + ৫১২ জিবি স্টোরেজ অপশন ৮,৯৯৯ ইউয়ান (প্রায় ১.২৫ লক্ষ টাকা), ১৬ জিবি + ৫১২ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ৯,৯৯৯ ইউয়ান (প্রায় ১.৩৯ লক্ষ টাকা) এবং টপ মডেল ১৬ জিবি + ১ টিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১০,৯৯৯ ইউয়ান (প্রায় ১.৫৩ লক্ষ টাকা) নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, ১৬ জিবি + ১ টিবি স্টোরেজ অপশন সহ একটি বিশেষ ব্ল্যাক গোল্ড এডিশন লঞ্চ করা হয়েছে, যার দাম ১১,২৯৯ ইউয়ান (প্রায় ১.৫৭ লক্ষ টাকা)। এই প্রাইস পয়েন্ট ও ফিচারের নিরিখে ফোনটি বাজারে Samsung Galaxy Z Fold 8-কে কড়া টক্কর দেবে বলে মনে করা হচ্ছে।

নজরকাড়া স্পেসিফিকেশন ও ফিচার Vivo X Fold 6 ফোনে দেওয়া হয়েছে ৮.০২ ইঞ্চির Samsung M14 AMOLED ইনার ডিসপ্লে এবং ৬.৫১ ইঞ্চির AMOLED কভার ডিসপ্লে। দুটি স্ক্রিনেই থাকছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর সাপোর্ট এবং ৫,০০০ নিটস পিক ব্রাইটনেস। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP58 এবং IP59 রেটিং থাকছে।

আরও পড়ুন: Mercedes-Benz VLE: বিশ্বের প্রথম গ্র্যান্ড সেডান, ৮ সিট ও ৭০০ কিমি রেঞ্জের ইভি আনল মার্সিডিজ

পারফরম্যান্সের জন্য এতে রয়েছে ৩ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি MediaTek Dimensity 9500 Super প্রসেসর। ফোনটিতে ১৬ জিবি পর্যন্ত LPDDR5X Ultra RAM এবং ১ টিবি পর্যন্ত UFS 4.1 স্টোরেজ মিলবে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 16 ভিত্তিক OriginOS 6 Fold।

শক্তিশালী ব্যাটারি ও উন্নত ক্যামেরা এই ফোল্ডেবল ফোনের সবচেয়ে বড় আকর্ষণ এর ৭,০০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি। ফোল্ডেবল সেগমেন্টে এটি অন্যতম বৃহৎ ব্যাটারি। এত বড় ব্যাটারি সত্ত্বেও ফোনটির থিকনেস আনফোল্ড অবস্থায় মাত্র ৪.৪ মিলিমিটার এবং ফোল্ড অবস্থায় ৯.৪ মিলিমিটার। ওজন মাত্র ২২৮ গ্রাম। ফাস্ট চার্জিংয়ের জন্য এতে ৮০ ওয়াট ওয়্যারড চার্জিং এবং ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট রয়েছে।

ফটোগ্রাফির জন্য Vivo X Fold 6 ফোনে থাকছে জাইস (Zeiss) লেন্সের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট যুক্ত ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দুটি ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আধার কার্ডের জন্য বিশেষ অ্যাপ আনল কেন্দ্র, স্মার্ট ফোন থাকলেই পাবেন একগুচ্ছ সুবিধা 

ভারতে কবে লঞ্চ হবে? ভিভোর পক্ষ থেকে এখনো গ্লোবাল বা ভারতীয় লঞ্চের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে এর আগে ভারতে Vivo X Fold 3 Pro সহ অন্যান্য প্রিমিয়াম ফোল্ডেবল ডিভাইস লঞ্চ হওয়ায়, আশা করা হচ্ছে X Fold 6 ফোনটিও শীঘ্রই এদেশের বাজারে আসবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Technology