Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
2 July 2026

সাদা-মাটা মোহর থেকে হট লুক! নেট মাধ্যমে উষ্ণতা ছড়াচ্ছেন টেলি-অভিনেত্রী সোনামনি

সাদা-মাটা মোহর থেকে হট লুক! নেট মাধ্যমে উষ্ণতা ছড়াচ্ছেন টেলি-অভিনেত্রী সোনামনি

টিভির পর্দায় সে স্পষ্টভাষী, সত্যের সঙ্গে আপোষ করেন না। শিক্ষাকে আঁকড়ে ধরে মাথা উচু করে বাঁচবে চায়। তাই বাড়ি থেকে বিয়ে ঠিক হতেই পালিয়ে কলকাতা আসে মোহর। ধারাবাহিকের প্রতি পরতে পরতে উঠে আসছে মোহরের জীবন সংগ্রাম। চরিত্রের বাইরে মোহরের আসল নাম সোনামনি সাহা।

এতদিন সোনামণিকে আমরা সকলে টেলিভিশনের পর্দায় সালোয়ার কামিজ বা সাদামাটা সাজাতেই দেখে এসেছি। এবার একেবারে অন্য অবতারে সোশ্যাল দুনিয়ায় উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী।

সম্প্রতি তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে ট্রেডমিলে দৌড়াচ্ছেন নায়িকা। পরনে হলুদ রঙের স্পোর্টস টপ আর বেইজ রঙের ট্রাক প্যান্ট। এবং ডান হাতের উপরের অংশ জুড়ে ট্যাটু।

আরও পড়ুন: ‘দিদার মতো মালাইকারি-পোলাও কেউ বানাতে পারবে না’, দিদা সুপ্রিয়া দেবীর জন্মদিনে আবেগপ্রবণ হয়ে পড়লেন নাতি অভিনেতা শন ব্যানার্জি, জানালেন অনেক অজানা কথা

 

ভাইরাল হওয়া ছবিতে সোনামনির এমন লুকে অনেকেরই চক্ষু চড়কগাছ। ছবিটি প্রকাশ্যে আসতেই রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মোহরের ফ্যানপেজ থেকে এই ছবি শেয়ার করা হয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment