Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

কিডনি ফেল হওয়ায় গত হলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী

গোটা বছর জুড়ে একের পর এক দুঃসংবাদ পাহাড় তৈরি করেছে বিনোদন জগতে। আবার দুঃসংবাদের ছায়া বিনোদন জগতে।

কিডনি ফেল হওয়ায় গত হলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী

গোটা বছর জুড়ে একের পর এক দুঃসংবাদ পাহাড় তৈরি করেছে বিনোদন জগতে। আবার দুঃসংবাদের ছায়া বিনোদন জগতে। প্রয়াত টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী লীনা আচার্য। বিগত দেড় বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। কদিন আগে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে। কিন্তু গতকাল অর্থাৎ শনিবার কিডনি বিকল হয়ে পড়ায় মৃত্যু ঘটে অভিনেত্রী লীনার।

সূত্রের খবর দেড় বছর ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। লীনার মা তাঁকে একটি কিডনি দান করেছিলেন, তবু বাঁচাতে পারেননি মেয়েকে। কিডনি ফেল হয়ে মারা যান অভিনেত্রী। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন টেলিভিশন জগতের তারকারা। ‘শেঠজি’, ‘আপ কে আ জানে সে’, ‘মেরি হানিকারক বিবি’ মতো ধারাবাহিকে অভিনয় করেছিলেন লীনা। এমনকী রানী মুখার্জির হিচকি ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।

টেলিভিশন জগতের অভিনেতা রোহান মেহরা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লীনার সঙ্গে একটি ছবি শেয়ার করে লীনার আত্মার শান্তি কামনা করেন। অভিনেতা অভিষেক ভালেরাও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। গতকাল রাতে কিডনি ফেল হওয়ায় চলে গেলেন অভিনেত্রী লীনা আচার্য। যদিও তাঁর মৃত্যুর পর প্রথমে গুঞ্জন শোনা যাচ্ছিল, করুণায় আক্রান্ত হয়ে গত হয়েছেন অভিনেত্রী। পরে অবশ্য পরিবারের তরফ থেকে জানানো হয়, কিডনি ফেল হওয়াতেই মৃত্যু হয়েছে লীনার।

আরও পড়ুন: ষড়যন্ত্র করে বাদ দেওয়া হয়েছিল ‘বাঞ্ছারামের বাগান’ থেকে! আজও বাতিল হওয়ার দুঃখ তাড়া করে বেড়ায় সুপারহিট অভিনেতা দুলাল লাহিড়ীকে, এবার সামনে এলো সত্য

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment