Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

‘যে বাবা, সেই জেঠু, আবার শ্বশুরও’, দাদার কঠিন গুগলির নিমেষে জবাব দিল ঊর্মি! চোখ ছানাবড়া সৌরভের, মুগ্ধ সৌরভ দিলেন বিশেষ আর্শীবাদ, দাদার প্রশ্নে উর্মির জবাবে মুগ্ধ নেটিজেনরা

‘যে বাবা, সেই জেঠু, আবার শ্বশুরও’, দাদার কঠিন গুগলির নিমেষে জবাব দিল ঊর্মি! চোখ ছানাবড়া সৌরভের, মুগ্ধ সৌরভ দিলেন বিশেষ আর্শীবাদ, দাদার প্রশ্নে উর্মির জবাবে মুগ্ধ নেটিজেনরা

‘মিঠাই’ পরিবারের পর এবারে দাদাগিরির মঞ্চ মাতাতে আসছে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের পরিবার। জি বাংলার বর্তমান জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে এই পথ যদি না শেষ হয় ধারাবাহিক অন্যতম। উর্মি এবং সাত্যকি এর কেমিস্ট্রি তে এই ধারাবাহিক এখন জমজমাট। ইতিমধ্যেই দাদাগিরির এই এপিসোড এর প্রমো ভিডিও সকলের সামনে এসেছে। প্রমো ভিডিওতে উর্মি অর্থাৎ অভিনেত্রী অন্বেষা হাজরার বুদ্ধিদীপ্ত প্রশ্নের জবাবে মুগ্ধ হয়েছে দর্শকেরা। ভিডিওটি সামনে আসতে সোশ্যাল মিডিয়ায় দর্শকের মাঝে তা ভাইরাল হয়ে যায়।

প্রমো ভিডিওতে দাদার সঙ্গে সাত্যকি এবং উর্মি দের মঞ্চে রাম্প ওয়ার্ক করতে দেখা যায়। ঐদিন দাদাগীরির মঞ্চে আমাদের সকলের প্রিয় সৌরভ গাঙ্গুলী উর্মি অর্থাৎ অন্বেষার উদ্দেশ্যে একটি প্রশ্ন করেন, দাদা জিজ্ঞাসা করে অন্বেষা বর্তমানে কি করছেন? অন্বেষা জানান তিনি এখন সাইকোলজি অনার্স নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, এরপরেই আসে দাদার গুগলি।

অন্বেষার কাছে জানতে চাওয়া হয় , ‘এক বছরের মধ্যে যে আপনার বাবা, সেই আপনার জেঠু, সেই আপনার দাদু, সেই আপনার শ্বশুরমশাই- কীভাবে সম্ভব?’কোনরকম সময় নষ্ট না করে অভিনেত্রী চটপট জবাব দেন ‘অভিনয়ের মাধ্যমে’। কারণ একমাত্র ধারাবাহিকের মাধ্যমেই এক বছরের মধ্যেই একজন অভিনেতা এই বিভিন্ন চরিত্র গুলো ফুটিয়ে তুলতে পারেন। আর সঙ্গে সঙ্গে সৌরভ গাঙ্গুলী বলে ওঠেন উর্মির বুদ্ধিতে যেন কোনদিনও মরচে না পরে।

আরও পড়ুন: “#IndiaTogether” র টুইট করে তোপের মুখে সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

দাদাগিরির এপিসোডের এই প্রমো ভিডিও উর্মি ও সাত্যকির ভক্তরা তো বেজায় খুশি। তারা প্রত্যেকেই এপিসোড দেখার জন্য মুখিয়ে রয়েছেন তা কমেন্ট বক্সে মাধ্যমে জানান।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment