Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
9 July 2026

‘ট্যালেন্টের জোরে টিকে আছি করণ জোহরের পা চেটে নয়’, ‘দোস্তানা ২’ এর প্রসঙ্গ উঠতেই করণ জোহারকে নাম না করেই খোঁচা দিলেন অভিনেতা, করণকে কড়া বার্তা কার্তিকের

‘ট্যালেন্টের জোরে টিকে আছি করণ জোহরের পা চেটে নয়’, ‘দোস্তানা ২’ এর প্রসঙ্গ উঠতেই করণ জোহারকে নাম না করেই খোঁচা দিলেন অভিনেতা, করণকে কড়া বার্তা কার্তিকের

চলতি বছরের এপ্রিলে ‘দোস্তানা ২’ ছবি থেকে বাদ পড়েছিলেন কার্তিক আরিয়ান। শোনা গিয়েছিল, ভবিষ্যতে কার্তিক আরিয়ানের সাথে আর কাজ নাও করতে পারেন কারাণ জোহার। ‘দোস্তানা ২’ ছবিতে বাদ পড়ার পর আরও বেশ কয়েকটি ছবি থেকে অভিনেতার বাদ পড়ার কথা শোনা গিয়েছিল। কারাণ জোহারের মত বলিউডের এমন একজন বড় ব্যক্তিত্বের প্রযোজনা সংস্থা থেকে বাদ পড়ার পরেই এমন সব ঘটনা ঘটেছিল বলেই জানা যায়।

সম্প্রতি একটি ইভেন্টে কার্তিক আরিয়ানকে ‘দোস্তানা ২’ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি এই বিষয়ে কোনো কথা বলতে চান না। নিজের প্রতিভার জোড়েই তিনি এতদূর পৌঁছেছেন আর ভবিষ্যতেও এগিয়ে যাবেন। এই ইভেন্টে নাম না করেই বলিউডের কারাণ জোহারকে খোঁচা দেন কার্তিক আরিয়ান। তবে কয়েকদিন আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ধামাকা’। আপাতত অভিনেতা নিজের নতুন কাজের সাফল্য নিয়ে মেতে রয়েছেন, উপভোগ করছেন সেই সাফল্য।

২০১৯’এ জন আব্রাহাম ও অভিষেক বচ্চন অভিনীত ‘দোস্তানা’ ছবির সিকুয়েল বানাতে চলেছেন কারাণ জোহার, এমনটাই ঘোষণা করেছিলেন। এমনকি তিনি এও ঘোষণা করেছিলেন এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন কার্তিক আরিয়ান, জাহ্নবী কাপুর ও নয়া অভিনেতা লক্ষ্য লালভানি।

আরও পড়ুন: দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে উদ্দাম নাচ সুপারস্টার অভিনেত্রী রচনা ব্যানার্জির! এক ঝাঁক তারকার সমাবেশ! আসতে চলেছেন আটজন সেলিব্রেটি, প্রমো সামনে আসতেই নিমেষে ভাইরাল ভিডিও

তবে দীর্ঘদিন ছবির শুটিং শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তার পর ধর্মা প্রোডাকশনের তরফ থেকে জানানো হয়, পেশাগত কারণেই‘দোস্তানা ২’-র কাস্টিং আবার হবে বলেই জানানো হয়। নিজেদের বিবৃতিতে সবাইকে অপেক্ষা করার অনুরোধ করা হয়েছিল। তবে ঘোষণার পরেও কেটে গিয়েছে বেশ কয়েক মাস তাও এখনো পর্যন্ত নতুন নায়কের নাম সামনে আসেনি। ‘দোস্তানা’ ছবির সিকুয়েল তৈরি হওয়া নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে সকলের মধ্যে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment