Silver ₹74.52/g Kolkata 32°C 10 June 2026

ছেলের জেলে যাওয়ার জন্য খরচ হয়েছে অনেক টাকা! এবার তার ১০ গুন্ টাকা তুলে নিতে নিজের নামে আস্ত একটা OTT প্লাটফর্ম খুলে ফেললেন সুপারস্টার শাহরুখ খান

ছেলের জেলে যাওয়ার জন্য খরচ হয়েছে অনেক টাকা! এবার তার ১০ গুন্ টাকা তুলে নিতে নিজের নামে আস্ত একটা OTT প্লাটফর্ম খুলে ফেললেন সুপারস্টার শাহরুখ খান

দীর্ঘ কয়েক মাস ক্যামেরার আড়ালে থাকার পর অবশেষে কামব্যাক করলেন শাহরুখ খান। আর এসেই দর্শকদের জন্য একের পর এক সারপ্রাইজ দিচ্ছেন তিনি। এসেই নিজের পরবর্তী ছবি ‘পাঠান’ এর মুক্তির ডেট ঘোষণা করলেন তিনি। এতদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার কারণে নেটিজেনরা তার খোঁজখবর পাচ্ছিলেন না। তবে অবশ্যই শাহরুখ খানের এই কামব্যাক কে ধুমধাম ভাবে সেলিব্রেট করছেন তার ভক্তরা।

তবে সব থেকে বড় সারপ্রাইজ হলো খুব শীঘ্রই OTT প্লাটফর্মে পা রাখতে চলেছে কিং খান। না কোন ওয়েব সিরিজের মাধ্যমে তিনি OTT জগতে পা রাখতে যাচ্ছেন না। নিজের নামেই আস্ত একটি OTT প্লাটফর্ম খুলে ফেললেন এবারে বাদশা। ঐদিন নিজের ছবির মুক্তির ঘোষণার সাথে সাথে নিজের OTT প্ল্যাটফর্ম এর নতুন লোগো শেয়ার করলেন দর্শকদের সঙ্গে।

তার নিজস্ব OTT প্ল্যাটফর্মের নাম দিয়েছেন ‘এসআরকে প্লাস’। আর এই লোগো শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন ‘কুছ কুছ হোনে ওয়ালা হ‍্যায়, OTT কী দুনিয়া মে।’ নেটিজেনরা অনেকেই বলছেন ছেলে আরিয়ান খান এর জন্য যে পরিমান ক্ষতি হয়েছে শাহরুখ খানের সেটাই পুরোদমে উসুল করে নিতে চলেছেন তিনি।

আরও পড়ুন: প্রকাশ্যে হিমেশ রেশমিয়াকে চড় মারতে চেয়েছিলেন আশা ভোঁসলে, কিন্তু কেন?

২রা মার্চ শাহরুখ খানের আগামী ছবি ‘পাঠান’ এর ট্রিজার ভিডিও মুক্তি পেয়েছে। আগামী বছর জানুয়ারিতে বড় পর্দায় ফিরবেন অভিনেতা। প্রজাতন্ত্র দিবসের আগেই ছবি মুক্তি পাবে হলে, এমনটাই আভাস দিয়েছেন বাদশা। ছবিতে শাহরুখ খানের পাশাপাশি জন আব্রাহাম কেও অভিনয় করতে দেখা যাবে। এরপর নিজের দুবাই ট্যুরিজম এর একটি ভিডিও সকলের সঙ্গে শেয়ার করেছেন তিনি। সম্প্রতি শাহরুখ খান দুবাই ভ্রমণের ‘বি মাই গেস্ট’ প্রকল্পের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment