Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
21 June 2026

মালদ্বীপের ঝোড়ো বাতাসে উড়ছে পোশাক অভিনেত্রীর! উন্মুক্ত থাই দেখিয়ে সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়ালেন শুভশ্রী গাঙ্গুলী

মালদ্বীপের ঝোড়ো বাতাসে উড়ছে পোশাক অভিনেত্রীর! উন্মুক্ত থাই দেখিয়ে সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়ালেন শুভশ্রী গাঙ্গুলী

বলিউড অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি বর্তমানে টলিউডের অভিনেতা-অভিনেত্রীদেরও পছন্দের গন্তব্যস্থল হল মালদ্বীপ। পুজোর আগেই সপরিবারে মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে এলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। করোনা পরিস্থিতির কারণেই অনেকদিন বিদেশ ভ্রমণে যাননি তিনি। তাই ছেলের এক বছর পার হতে না হতেই পরিচালক-সাংসদ স্বামী রাজ চক্রবর্তী ও ছেলে ইউভানকে নিয়ে ছুটি কাটিয়ে এলেন মালদ্বীপ থেকে।

ছুটি কাটানোর একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। তবে এখনো মালদ্বীপের ঘোর কাটেনি তার। এখনো থেকে থেকেই মালদ্বীপে তোলা একাধিক ছবি ও ভিডিও শেয়ার করছেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে।

সম্প্রতি অভিনেত্রী মালদ্বীপের সমুদ্রসৈকতে তোলা নিজের লাস্যময়ী রূপের ছবি শেয়ার করেছেন নিজের ইন্সটা ওয়ালে। ছবিতে অভিনেত্রীর পরনে রয়েছে একটি সবুজ রঙের পোশাক। খোলা চুলে এবং সানগ্লাস চোখে সমুদ্রের ধারে দাঁড়িয়ে এই ছবিটি তুলেছেন অভিনেত্রী। সম্প্রতি তারেই লাস্যময়ী রূপ নজর কেড়েছে সকলেরই। মধুমিতা সরকার থেকে শুরু করে দেবচন্দ্রিমা সিংহ রায়ের মতো একাধিক অভিনেতা-অভিনেত্রীরা তার প্রশংসা করেছেন। আর অনুরাগীরা তো আছেনই।

আরও পড়ুন: প্রথমদিনেই সব রেকর্ড ভেঙে আয় ১৩৫ কোটি টাকা! ‘কেজিএফ ২’ এর কাছে আবারো মাথা নোয়াতে হলো শাহরুখ, আমির, সলমনকে, KGF চ্যাপ্টার ২-এর প্রথমদিনের টিকিট বিক্রির অঙ্ক শুনলে

বর্তমানে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী জি বাংলার অন্যতম জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’এর মঞ্চে বিচারকের আসনে রয়েছেন। তার সাথে সহবিচারক হলেন জিৎ এবং গোবিন্দা। সঞ্চালনায় থাকেন অঙ্কুশ হাজরা এবং বিক্রম চ্যাটার্জী। ডান্স বাংলা ডান্সের মঞ্চে একেক দিন একেক সাজে দেখা মেলে অভিনেত্রীর। একাধিক ফটোশুটেও দেখা যায় অভিনেত্রীকে। ছেলে ইউভানের সাথে বেশ কয়েকটি ফটোশুট ইতিমধ্যেই করে ফেলেছেন তিনি। জানা গেছে, খুব তাড়াতাড়ি আবারও বড়পর্দায় দেখা মিলবে অভিনেত্রীর।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment