Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 July 2026

ক্রমশ ডানা বাঁধছে খড়ির জেঠুর মৃত্যু ঘিরে! কি হতে চলেছে আগামী দিনে গাঁটছড়া ধারাবাহিকে? দেখুন স্পেশাল এপিসোড

ক্রমশ ডানা বাঁধছে খড়ির জেঠুর মৃত্যু ঘিরে! কি হতে চলেছে আগামী দিনে গাঁটছড়া ধারাবাহিকে? দেখুন স্পেশাল এপিসোড

জমে উঠেছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া। প্রতিদিনই নিত্য নতুন টুইস্ট এর মাধ্যমে এই ধারাবাহিক দর্শকদের মনোরঞ্জন করে চলেছে। যার ফলে টিআরপিতেও বেশ ভালো ফলাফলে করছে প্রতি সপ্তাহে। বর্তমানে ধারাবাহিকে দুর্গাপুজোর বিশেষ পর্ব গুলি দেখানো হচ্ছে। যার জেরে ভট্টাচার্য পরিবার এবং সিংহ রায় এর পরিবার আবার একজোট হয়েছে ভট্টাচার্য বাড়িতে। খড়ির জেঠুই প্রথম দুর্গাপূজা শুরু করে। কিন্তু জেঠু মারা যাওয়ার পর থেকে তাদের বাড়িতে সেই পুজো বন্ধ হয়ে যায়। কিন্তু নিজের স্ত্রীর মনের ইচ্ছে পূরণ করার জন্য ঋদ্ধি আবার নতুন করে খড়ির হাত দিয়ে দুর্গাপূজা শুরু করে। বর্তমানে সেই পর্ব গুলোই দেখানো হচ্ছে কিন্তু এর মাঝেও আসে নতুন টুইস্ট।

সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয়েছে ডি সিংহ রায় বাড়ির ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। ডি হল সিংহরাই বাড়ির এক ছেলে যার পরিচয় ঋদ্ধির দাদু বা ঠাম্মা কেউই দিতে চায় না। ডি সিংহ রায় বাড়িতে ফাটল ধরানোর জন্য সমস্ত রকম প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি খড়ির জেঠুর মৃত্যু নিয়ে বেশ একটা রহস্য ডানা বাঁধছে এই ধারাবাহিকে। এতদিনে আশা করি দর্শকেরা বুঝেই দিয়েছেন সিংহরায় বাড়ির কোন একজনই যুক্ত রয়েছে খড়ির জেঠুর মৃত্যুর সাথে। কিন্তু আসল অপরাধী কে সেটা এখনো জানা যায়নি। অন্যদিকে পুজোর মধ্যেই খড়ির কাছে একটা চিঠি আসে যেখানে লেখা আছে খড়ির জেঠুর মৃত্যুর কোন এক্সিডেন্টের কারণে হয়নি প্ল্যান করে খড়ির জেঠুকে খুন করা হয়েছে। আর খড়ির জেঠুর মৃত্যুর জন্য দায়ী খড়ির কাছের একজন মানুষ। আর এই চিঠি পড়ার পর থেকেই খড়ি বিচলিত হয়ে যায় এবং আবারও নিজের জেঠুর অ্যাক্সিডেন্টের কেস রিওপেন করার জন্য আবেদন করে।

এবারে দেখার অপেক্ষায় কোন নতুন সত্যের মুখোমুখি হয় গোটা পরিবার। এই জন্য কি ঋদ্ধি এবং খড়ির সম্পর্কে নতুন করে কোন প্রভাব পড়বে? ভেঙ্গে যাবে ঋদ্ধি এবং খড়ির সম্পর্ক। কোন নতুন ঝড় নেমে আসছে সিংহ রায় পরিবারে। আর কোন সত্যির মুখোমুখি হবে খড়ি।

আরও পড়ুন: ‘স্বল্প পোশাক পড়লে যারা আমাকে ট্রোল করে তারা পুরনো জমানার শাশুড়ি’, আবারো খোলা পোশাকে ট্রোলের শিকার হলেন উর্ফি জাভেদ, স্বীকার করলেন আসল সত্যি, তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment