Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
11 July 2026

ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ে যে কোনও বাণিজ্যিক কাজে ব্যবহারের সিদ্ধান্ত রাজ্যের

ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ে যে কোনও বাণিজ্যিক কাজে ব্যবহারের সিদ্ধান্ত রাজ্যের

রাজ্যের অর্থনীতিকে সচল করতে যুগান্তকারী পদক্ষেপ রাজ্য সরকারের। সরকারি সূত্রের খবর, রাজ্যে যত ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং রয়েছে সেগুলো এখন শুধুমাত্র শিল্পের কাজেই ব্যবহার করা যায়। আইনি নিষেধাজ্ঞার কারণে সেখানে অন্য কোনও বাণিজ্যিক কাজকর্ম করা যায় না। ফলে কোনও কারণে কারখানা বন্ধ হয়ে গেলে বাড়িটি পড়ে থেকে থেকে হানাবাড়ির চেহারা নেয়।

সারা রাজ্যে এরকম কয়েক লক্ষ সরকারি ভাবে চিহ্নিত ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং রয়েছে যেগুলো মানুষের কোনও কাজেই আসছে না। সেই সব কোটি কোটি টাকার সম্পত্তি যাতে অন্য কোনও বাণিজ্যিক কাজে ব্যবহার করা যায় তার জন্য খুব শীঘ্রই আইনে পরিবর্তন আনা হচ্ছে।
পুর ও নগরোন্নয়ণ দপ্তরের এক শীর্ষ কর্তা জানান, কলকাতার মতো শহরে এক সময়ে ছোটবড় অনেক কল–কারখানা ছিল। তার মধ্যে বহু কারখানা বন্ধ হয়ে গিয়েছে।

কোনওটা আবার টিমটিম করে চলছে। বেহালা, টালিগঞ্জ, কসবা, মানিকতলা, কাঁকুড়গাছি অঞ্চলে এই রকম অনেক বন্ধ কারখানা দেখতে পাওয়া যায়। আগে একটা কারখানা চালাতে যতটা জায়গা লাগত, আধুনিক যন্ত্রপাতি এসে যাওয়ায় এখন আর ততটা লাগছে না। সেখানে অনেক জায়গা পড়ে আছে যা অন্য ব্যবসায়িক কাজে লাগানো যেতে পারে। পাশাপাশি, যে কারখানা বন্ধ হতে গেছে সেই জায়গাকেও বাণিজ্যিক কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ডব্লিউবিপিএসসি মিসেলেনিয়াসের পরীক্ষায় বসছেন? প্রস্তুতির জন্য বিশেষ কোর্স চালু করল বিদ্যামন্দির 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Jobs