Gold ₹146,500/10g
Silver ₹245.18/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
20 July 2026

সামনে এলো সালমান খানের ‘টাইগার থ্রি’ ছবির প্রথম পোস্টার, পোস্টার দেখেই উত্তেজিত নেটিজেন, ভাইরাল পোস্টার

সামনে এলো সালমান খানের ‘টাইগার থ্রি’ ছবির প্রথম পোস্টার, পোস্টার দেখেই উত্তেজিত নেটিজেন, ভাইরাল পোস্টার

শনিবার সকালেই মুক্তি পেল সালমান খানের অভিনীত আগামী ছবি ‘টাইগার থ্রি’ এর পোস্টার। এই ছবির জন্য অপেক্ষা নেটিজেনরা অধীর আগ্রহে অপেক্ষা করে ছিল বহুদিন ধরেই। অবশেষে মুক্তি পেলে ছবি প্রথম পোস্টার। এর আগে বক্স অফিসে দারুন সাফল্য অর্জন করেছিল টাইগার। অসংখ্য মানুষ এই ছবি কে ভালোবাসা দিয়েছিলেন। তাই জন্যই টাইগার থ্রি নিয়ে দর্শকদের মনে উত্তেজনার শেষ নেই। কবে এই ছবি সিনেমা হলে মুক্তি পাবে তার জন্যই দিন গুনছেন প্রত্যেকে। অবশেষে জানানো হলো ছবির মুক্তির তারিখ এবং পাশাপাশি সামনে এলো ছবির প্রথম পোস্টার।

এর আগে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এর মাধ্যমে সালমান খান এই ছবিতে নিজের একটি লুক শেয়ার করেছিলেন যা দেখে প্রত্যেকেই ফিদা হয়ে গিয়েছিলেন। তবে পোস্টারে পুরো রহস্য উন্মুক্ত করা হয়নি। পোস্টটি শুধুমাত্র সালমান খানের দুটি চোখ দেখা যাচ্ছে বাকিটা পুরোটাই আড়ালে রাখা হয়েছে। যাতে শেষ পর্যন্ত দর্শকের উত্তেজনাটা বজায় থাকে। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের দীপাবলিতেই মুক্তি পেতে চলেছে টাইগার থ্রি। ছবিতে সালমান খান ক্যাটরিনা কাইফের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যাবে শাহরুখ খান কেও। যার জন্য দর্শক এই ছবি দেখার জন্য আরো আগ্রহী হয়ে উঠেছে। তিন তারকাকে একসঙ্গে প্রথমবার পর্দায় দেখা যাবে এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়। প্রথম পর্যায়ে এই ছবির মুক্তি পাবে সিনেমা হলে। তার কিছুদিন পরেই মুক্তি পাবে OTT প্ল্যাটফর্মে।

এই ছবি শুধুমাত্র হিন্দি ভাষাতেই নয় পাশাপাশি তামিল, তেলেগু বিভিন্ন ভাষাতেই মুক্তি পাবে। আমাদের দেশের বিভিন্ন রাজ্যে একই দিনে বিভিন্ন রাজ্যে মুক্তি পাবে এই ছবি। এবারে দেখার অপেক্ষা ছবির মুক্তি পাওয়ার পর এই ছবির বক্স অফিসে কতটা সফল হতে পারে।

আরও পড়ুন: ‘আমার ও নুসরতের সম্পর্ক নেই ঠিকই কিন্তু, নুসরতকে আমি এখনও ভালোবাসি’- বিচ্ছেদের পর এবার এক সাক্ষাৎকারে মুখ খুললেন সহবাস সঙ্গী নিখিল জৈনের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment