Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
21 June 2026

প্রথম দোল মিঠাই-সিডের! স্বামী সিদ্ধার্থের পায়ে আবির দিয়ে রং খেলা শুরু করলো ‘মিঠাই’! রঙের উৎসবে ‘মিঠাই’ ও উচ্ছেবাবুর প্রেম তুমুল ভাইরাল

প্রথম দোল মিঠাই-সিডের! স্বামী সিদ্ধার্থের পায়ে আবির দিয়ে রং খেলা শুরু করলো ‘মিঠাই’! রঙের উৎসবে ‘মিঠাই’ ও উচ্ছেবাবুর প্রেম তুমুল ভাইরাল

কিছুদিন আগেই স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকের সঙ্গে প্রতিযোগিতায় নেমে হার মানতে হয়েছে জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকটিকে। যে কারণে বর্তমানে টিআরপি তালিকার শীর্ষস্থান থেকে সরে যেতে হয়েছে জি বাংলার মিঠাইকে। তবে শীর্ষস্থান ফিরে পাওয়ার জন্য এই ধারাবাহিকের নির্মাতারা যে কোনো ত্রুটিই রাখছেন না তা আরও একবার স্পষ্ট হয়ে গেল ধারাবাহিকের নতুন পর্ব থেকে।

কারণ এবার বাঙালির দোল উৎসবকে প্রাধান্য দিয়ে ‘মিঠাই’ ধারাবাহিকের সদস্যদের রঙের উৎসবে মেতে উঠতে দেখা গেল। যা দেখার পর অনুগামীদের অনেকেই মনে করছেন এবার হয়তো টিআরপি তালিকার শীর্ষস্থান পুনরুদ্ধার করতে পারবে তাদের প্রিয় মিঠাই। প্রসঙ্গত এদিন ধারাবাহিকের ভাইরাল হওয়া পর্বতে দেখা গিয়েছে স্বামী সিদ্ধার্থের পায়ে আবির ছড়িয়ে দোল উৎসবে শামিল হতে চেয়েছিল মিঠাই।

কিন্তু সকলের প্রিয় উচ্ছেবাবু পুরনো প্রথা মানেন না। তাই মিঠাইয়ের থেকে প্রণাম তিনি নিতে চাইছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত তাকে প্রণাম করেই ছেড়েছে সকলের প্রিয় মিঠাই রানী পাশাপাশি স্বামীর সঙ্গে রঙের উৎসবে মেতে উঠতে দেখা গিয়েছে পর্দার মিঠাইকে।

আরও পড়ুন: দক্ষিণী সিনেমায় পা ফেলতে চলেছেন টলিউডের ‘পাখি’ ওরফে অভিনেত্রী মধুমিতা সরকার! নতুন ভাষা শিখতে ব্যস্ত মধুমিতা

প্রসঙ্গত এ দিনের পর্ব দেখার পর নেটিজেনদের একটি বড় অংশ দারুণ খুশি হয়েছেন কারণ হোলি নয় বরং বাঙালির দোল উৎসবকে এই ধারাবাহিকে স্থান করে দিয়েছেন ধারাবাহিকের নির্মাতা এবং কলাকুশলীরা। যা মন জয় করেছে সাধারণ দর্শকদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment