Gold ₹144,750/10g
Silver ₹242.27/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
7 July 2026

শারীরিক অসুস্থতা কাটিয়ে আবারো অভিনয়ে ফিরছেন ‘ওগো নিরুপমা’র গৌরব! অস্ত্রোপচারের পর সাময়িক বিশ্রাম নিয়ে আবারও গৌরব ফিরছেন অভিনয়ে

শারীরিক অসুস্থতা কাটিয়ে আবারো অভিনয়ে ফিরছেন ‘ওগো নিরুপমা’র গৌরব! অস্ত্রোপচারের পর সাময়িক বিশ্রাম নিয়ে আবারও গৌরব ফিরছেন অভিনয়ে

গৌরব রায়চৌধুরি টেলিভিশন পর্দার পরিচিত মুখ। একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন এই অভিনেতা। ‘একান্নবর্তী’ ছবির হাত ধরে বড়পর্দায় ডেবিউ ঘটেছে অভিনেতার। কদিন আগেই হাতে অস্ত্রোপচার হয়েছে অভিনেতার। বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সম্প্রতি জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি ধারাবাহিকের হাত ধরে জি বাংলার পর্দায় ফিরছেন এই অভিনেতা।

স্টার জলসার ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন এই অভিনেতা। তবে কম টিআরপির জন্য এই ধারাবাহিক বন্ধ হয়ে যায়। এই ধারাবাহিকে গৌরবের বিপরীতে অভিনয় করছিলেন নতুন অভিনেত্রী অর্কযা আচার্য্য। সম্প্রতি শোনা গেছে আবারো কাজে ফিরছেন অভিনেতা। জি বাংলার পর্দায় একটি রোমান্টিক প্রেমের গল্প নিয়ে তৈরি ধারাবাহিকের হাত ধরেই ফিরছেন তিনি। এর থেকে বেশি কিছু জানা যায়নি এই ধারাবাহিক সম্বন্ধে। তবে এটুকু জানা গেছে আসন্ন এই ধারাবাহিকে আরও এক নতুন নায়িকা গৌরবের বিপরীতে অভিনয় করতে চলেছেন। তবে তিনি কে সেটা এখনো জানা যায়নি।

জানা যায়, ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন শুটিং সেটেই একদিন অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। এরপর তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে অস্ত্রপ্রচারের পরামর্শ দেন। কারন তার হাতে একটি টিউমার ধরা পড়েছিল। সেই সময় ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের ও ‘একান্নবর্তী’ ছবির একসাথে শুটিং চলার কারণে তিনি ঐ সময়ে অপরেশন করাতে পারেননি। তারপর কিছুদিনের মধ্যেই শেষ হয় এই ধারাবাহিক এবং ছবির শুটিং।

আরও পড়ুন: ‘আমি আসবো?’ প্রাক্তন প্রেমিকা শ্রীমাকে ভুলে ‘দিদি নাম্বার ওয়ানে’র মঞ্চে প্রকাশ্যেই ‘পিলু’ খ্যাত অভিনেত্রী মেঘার সঙ্গে ফ্লার্ট করলেন অভিনেতা গৌরব রায় চৌধুরী, ভাইরাল ভিডিও

এই দুটি কাজ শেষ করেই একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের জন্য ভর্তি হয়ে যান তিনি। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলেই জানিয়েছেন। এখন একাধিক ফটোশুট করতেও দেখা যাচ্ছে তাকে। খুব তাড়াতাড়ি তিনি আবারও কাজে ফিরছেন, সম্প্রতি সেটাই জানালেন। আবারো ছোটপর্দায় দেখা মিলবে তার। এই খবরে খুশি তার অনুরাগীরাও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment