Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
21 July 2026

অবশেষে ধরা পড়ে গেল ফড়িং, পুলিশের হাতে তাকে তুলে দিল ব্যাংক বাবুর পরিবার! ‘আলতা ফড়িং’ এর নতুন প্রোমো ভাইরাল

অবশেষে ধরা পড়ে গেল ফড়িং, পুলিশের হাতে তাকে তুলে দিল ব্যাংক বাবুর পরিবার! ‘আলতা ফড়িং’ এর নতুন প্রোমো ভাইরাল

সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে ‘আলতা ফড়িং’ ধারাবাহিকটির সম্প্রচার। যেখানে মুখ্য ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে টলিউড অভিনেতা অর্ণব ব্যানার্জি এবং নবাগতা টলিউড অভিনেত্রী খেয়ালী মন্ডলকে। ২০২০ সালের ভয়াবহ আম্ফান ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ধারাবাহিকের পটভূমিকা। যেখানে ধারাবাহিকের নায়িকা হারিয়ে ফেলেছে তার মাকে। কিভাবে নায়ক এর হাত ধরে ফের মায়ের সঙ্গে তার মিলন হয় তা নিয়েই গড়ে উঠবে ধারাবাহিকের গল্প।

প্রসঙ্গত এতদিন ধারাবাহিকে দেখা যাচ্ছিল ব্যাংক বাবুর গাড়িতে করে লুকিয়ে তার বাড়িতে এসে রয়েছে ফড়িং। তবে এবার অবশেষে বাড়ির লোকের হাতে ধরা পড়ে যেতে দেখা গেল ফড়িংকে। প্রসঙ্গ এদিন স্টার জলসা চ্যানেলের তরফ ‘আলতা ফড়িং’ ধারাবাহিকের নতুন প্রোমো শেয়ার করতেই তা মুহূর্তে ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে।

এতদিন দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এটা দেখার জন্য যে কিভাবে ফড়িং লুকিয়ে থাকতে সক্ষম হয় ব্যাংক বাবুর বাড়িতে। তবে এবার জানা গেল বাড়ির লোকের হাতে ধরা পড়তেই সোজা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাকে সেখান থেকে তাকে হোমে পাঠানো হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ঋষিরাজ এর জন্মদিনের দিন সামনে এলো পিহু এবং তার আসল পরিচয়, দুজনে খুঁজে পেল দুজনের ছোটবেলার প্রেম, ভাইরাল ভিডিও

বলাই বাহুল্য সম্প্রচার শুরু হওয়ার অতি অল্প দিনের মধ্যেই জনপ্রিয়তা কুড়িয়ে নিয়েছে এই ধারাবাহিকটি। ফলে দর্শকরা ধারাবাহিকের আগামী এপিসোড দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment