Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 July 2026

পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট অঙ্কনার গান শুনে মুগ্ধ সারেগামাপার বিচারকরা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট অঙ্কনার গান শুনে মুগ্ধ সারেগামাপার বিচারকরা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

বর্তমানে রিয়েলিটি শো গুলোর সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিটি বাংলা, হিন্দি উভয় চ্যানেলে রিয়েলিটি শো দেখানো হয়। আর এই রিয়েলিটি শো গুলি থেকেই বিভিন্ন প্রতিভা উঠে আসে। যেমন এই রিয়েলিটি শো গুলির হাত ধরেই আমাদের পরিচিতি ঘটেছে বাংলার বড় বড় গায়ক গায়িকাদের। এরমধ্যে অন্যতম হলেন শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, সুনিধি চৌহান, মোনালি ঠাকুর। তেমনি আরো এক প্রতিভা উঠে আসলো জনপ্রিয় এই রিয়েলিটি শো এর মঞ্চ থেকে।

সম্প্রতি এক ক্ষুদে বাচ্চা মেয়ের গান মুগ্ধ করেছে বিচারকদের। ফেসবুক থেকে শেয়ার করা হয়েছে সেই ভিডিও। ইতিমধ্যে সেই ভিডিও ৩.১ মিলিয়ন মানুষ দেখে নিয়েছেন। এছাড়াও ভিডিওটিতে হাজার হাজার লাইক এবং কমেন্টস করেছেন অসংখ্য নেটিজেনরা। ভিডিওটি বহুবার শেয়ার করা হয়েছে। আর ভিডিওর লাইক এবং কমেন্ট বক্স দেখলেই বোঝা যাচ্ছে ভিডিওটি মানুষজন কত পছন্দ করেছেন। ভিডিওটি দেখেই মানুষজন বুঝতে পেরেছেন ভিডিওটি কোথাকার। জি টিভির গানের রিয়েলিটি শো সা রে গা মা পা লিটিল চ্যাম্প এর একটি অডিশন রাউন্ডের ভিডিও।

ভিডিওতে যে বাচ্চা মেয়েটিকে দেখা যাচ্ছে তার নাম অঙ্কনা দে। তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। অডিশনে ওই ছোট্ট মেয়েটি “করিব” সিনেমার “চোরি চোরি জব নজরে মিলি” গানটি গেয়েছে। তার গানের প্রতিটা সুর প্রতিটা কথা এতটাই পারফেক্ট ছিল যে বিচারকরা রীতিমত মুগ্ধ হয়ে গিয়েছেন তার গান শুনে। বিচারকরা তো তার প্রশংসায় পঞ্চমুখ।

আরও পড়ুন: Dhamaal 4: সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল অজয় দেবগনের ছবি, বাদ পড়ল কী কী?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment