Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
22 July 2026

‘মনোহরা’ খেতে আসল মোদকের দোকানে পৌঁছাল পর্দার মোদক পরিবার! এতদিনে ‘মিঠাই’ এর প্রোমো শেয়ার করলো জি বাংলা! কয়েক সেকেন্ডের প্রোমো দেখেই উচ্ছ্বসিত মিঠাই এর অনুগামীরা, ভাইরাল ভিডিও

‘মনোহরা’ খেতে আসল মোদকের দোকানে পৌঁছাল পর্দার মোদক পরিবার! এতদিনে ‘মিঠাই’ এর প্রোমো শেয়ার করলো জি বাংলা! কয়েক সেকেন্ডের প্রোমো দেখেই উচ্ছ্বসিত মিঠাই এর অনুগামীরা, ভাইরাল ভিডিও

বিগত বেশ কয়েক মাস ধরে টিআরপি তালিকার শীর্ষস্থানটি দখল করে রাখার পাশাপাশি জি বাংলাকে নতুন জনপ্রিয়তা এনে দিয়েছে ‘মিঠাই’ ধারাবাহিকটি। পাশাপাশি নিজেও হয়ে উঠতে সক্ষম হয়েছে বাংলা সেরা ধারাবাহিক। তবে ‘মিঠাই’ ধারাবাহিকের অনুগামীদের এতদিন অভিযোগ ছিল পক্ষপাতিত্বের। তারা একাধিকবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন ‘মিঠাই’ টিআরপি তালিকায় প্রথম স্থান গ্রহণ করে থাকলেও চ্যানেলের তরফে গুরুত্ব দেওয়া হচ্ছেনা মিঠাইকে।

বরং যে সমস্ত ধারাবাহিক ভালো ফলাফল করছে না বারংবার তাদের প্রোমো ভাগ করে নিতে দেখা যাচ্ছে জি বাংলাকে। তবে এবার মিঠাইয়ের অনুগামীদের দাবি মাথায় রেখে নতুন প্রোমো ভাগ করতে দেখা গেল জি বাংলার অফিশিয়াল পেজকে।

এদিনের কয়েক সেকেন্ডের প্রোমোতে দেখা গিয়েছে মোদক পরিবারের সকলে মিষ্টির দোকানে হাজির হয়েছেন মিঠাই এর মনোহরা খেতে। পাশাপাশি জানা গিয়েছে ধারাবাহিকের গল্পতো এবার মিঠাইকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে দেখা যাবে।

আরও পড়ুন: শীঘ্রই চতুর্থ সন্তানের বাবা হবেন সইফ আলি খান

বহুদিন পর এবার জি বাংলার অফিশিয়াল পেজে মিঠাইকে দেখতে পেয়ে যারপরনাই উচ্ছ্বসিত অনুগামীরা। কমেন্টের মাধ্যমে চ্যানেলকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি তারা জানিয়েছেন এতদিন পরে হয়তো জি বাংলার মনে পড়েছে মিঠাইকে। তবে এদিন মুহূর্তে ভাইরাল হয়েছে ধারাবাহিকের প্রোমো। যা থেকে স্পষ্ট অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ধারাবাহিকটি নতুন ঝলক দেখার জন্য।

শহরের সুস্বাদু মিষ্টির সন্ধানে ‘মিঠাই’ আর ‘মোদক পরিবার’ পৌঁছে গেছে “মাখন লাল দাস এন্ড সন্স”-এ। চলছে প্রচুর মজা, আড্ডা আর…

Posted by Zee Bangla on Tuesday, February 1, 2022

আরও পড়ুন: মোটা, মুটি, আলুর বস্তা সব কটূক্তির জবাব দিলেন সুপারস্টার শুভশ্রী! স্নান পোশাকে উন্মুক্ত বক্ষভাঁজে উন্মুক্ত সুঠাম পায়ের ভঙ্গিতে মলদ্বীপে সম্মোহনী শুভশ্রী গাঙ্গুলী, ভাইরাল ছবি

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment