Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
19 July 2026

নতুনভাবে আসছে ‘মিঠাই’ ধারাবাহিক! সৌমিতৃষার জায়গায় এলেন মিষ্টি দেবোত্তমা, প্রচুর টাকায় বিক্রি হলো ‘মিঠাই’য়ের স্বত্ব! ভাইরাল হলো প্রমো

নতুনভাবে আসছে ‘মিঠাই’ ধারাবাহিক! সৌমিতৃষার জায়গায় এলেন মিষ্টি দেবোত্তমা, প্রচুর টাকায় বিক্রি হলো ‘মিঠাই’য়ের স্বত্ব! ভাইরাল হলো প্রমো

এই মুহূর্তে জি বাংলার সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। এতদিন পর্যন্ত টিআরপি তালিকাতেও শীর্ষস্থান নিজের দখলে রাখতে সক্ষম হয়েছিল এই ধারাবাহিক। তবে সম্প্রতি স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকের কাছে হার মানতে হয়েছে মিঠাইকে। গোটা বিষয়টি নিয়ে বেশ অসন্তুষ্ট হতে দেখা গিয়েছিল ধারাবাহিকের দর্শকদের। তবে এবার তাদের জন্য বিশেষ সুখবর নিয়ে আসতে দেখা গেল ‘মিঠাই’ ধারাবাহিকের নির্মাতা এবং কলাকুশলীদের।

জানা গিয়েছে হিন্দি জি টিভিতে এবার সম্প্রচার করা হবে ‘মিঠাই’ যা তৈরি হবে হিন্দি ভাষায়, বাংলা ধারাবাহিকের গল্প অনুসরণ করে। ইতিমধ্যেই হিন্দি রিমেক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বাংলা ‘মিঠাই’ ধারাবাহিকের নির্মাতারা। পাশাপাশ কিছুদিন আগেক জানা গিয়েছিল জি বাংলাকে অনুসরণ করে জি তামিলেও সম্প্রচারিত করা হবে মিঠাই ধারাবাহিকের তামিল ভার্সন। তার মধ্যেই এবার জানা গেল হিন্দিতে জাতীয় টেলিভিশনে সম্প্রচার করা হবে বাংলার এই জনপ্রিয় সিরিয়ালটিকে।

জানা গেছে হিন্দিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বাঙালি অভিনেত্রী দেবত্তমা সাহা এবং অভিনেতা আশীষ ভরদ্বাজকে। বলাইবাহুল্য এদিন সোশ্যাল মিডিয়ায় খবর প্রকাশ হতেই উৎফুল্ল হয়ে উঠতে দেখা যায় মিঠাই ধারাবাহিকের অনুগামীদের। টিআরপি তালিকার শীর্ষস্থান হারানোর দুঃখ তারা অনেকটাই ভুলতে পেরেছেন বলে জানিয়েছেন ‘মিঠাই’ এর দর্শকরা।

আরও পড়ুন: সুশান্তের স্মৃতি কখনও ফ্যাকাশে হবে না, তরুণ অভিনেতার মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ টলিউড তারকা শাশ্বতর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment