Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
7 July 2026

নিজের প্রিয় বান্ধবীকে সাইকেলের পেছনে নিয়ে অচেনা সুখের সন্ধানে বেরিয়ে পড়েছেন বয়স্ক ভদ্রমহিলা, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

নিজের প্রিয় বান্ধবীকে সাইকেলের পেছনে নিয়ে অচেনা সুখের সন্ধানে বেরিয়ে পড়েছেন বয়স্ক ভদ্রমহিলা, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ভিডিও ভাইরাল হয়ে পড়ে। আপনিও যদি সোশ্যাল মিডিয়াতে সক্রিয় হয়ে থাকেন তাহলে মাঝেমধ্যে নানা ধরনের ভাইরাল ভিডিও আপনি দেখতে পাবেন। সকল জনগণের নজর কাড়তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মোক্ষম জায়গা। তার মাঝে এমন কিছু ভিডিও আছে যা সত্যিই মানুষের হৃদয় ছুঁয়ে যায়। সম্প্রতি সেরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যা দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেছেন নেট জনগণ। কিছুদিন ধরে অসাধারণ বন্ধুত্বের একটি ভিডিও সকলেই নজর কেড়েছে।

ফেসবুকে এই ভিডিওটি সুমাইয়া খাতুন নামের একটি একাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে দুজন বয়স্ক ভদ্রমহিলা সাইকেলে চড়ছেন। একজন মহিলা আরেকজনকে পিছনে বসিয়ে নিয়ে সাইকেল চালাচ্ছেন দিব্যি। ভিডিওটি ইতিমধ্যে এক মিলিয়ন ভিউয়ার্স দেখে নিয়েছে। এছাড়াও ৭.৪ হাজার মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। দশ হাজার মানুষ ভিডিওটি শেয়ার করেছেন।

ভিডিওতে ওই দুই বন্ধুকে বেশ খুশি মনে হয় সাইকেল নিয়ে ঘুরতে দেখা গিয়েছে দুজনের বয়সী ৭০ ছুঁই ছুঁই তা বোঝাই যাচ্ছে। দুজনের পরনেই রয়েছে শাড়ি, বয়স হলেও তারা নিজেদের হারিয়ে যাওয়া শৈশবটাকে খুঁজতে আবারও বেরিয়ে পড়েছে রাস্তায়। বেরিয়ে পড়েছে অচেনা সুখের সন্ধানে। ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই নিজেদের প্রিয় বান্ধবীকে মেনশন করেছে। তারাও যে তাদের বান্ধবীর সঙ্গে এভাবে সারাটা জীবন কাটাতে চান সেটা স্পষ্টই বোঝা গিয়েছে।

আরও পড়ুন: ৩৫ টি ছবি একসাথে করেও প্রেম করেন নি সুপারস্টার প্রসেনজিৎ এবং রচনা! সেই আক্ষেপ ঘোচাতেই বহু বছর পর কাছাকাছি এলেন এই জুটি! কী কথা হলো দুজনের মধ্যে?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment