Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
8 July 2026

ছবি তুলতে গিয়ে দুর্ঘটনার শিকার! ভয়ে চেঁচিয়ে উঠলেন অভিনেত্রী কারিনা কাপুর, রেগেও গেলেন অভিনেত্রী, ভাইরাল ভিডিও

ছবি তুলতে গিয়ে দুর্ঘটনার শিকার! ভয়ে চেঁচিয়ে উঠলেন অভিনেত্রী কারিনা কাপুর, রেগেও গেলেন অভিনেত্রী, ভাইরাল ভিডিও

বলিউডে চর্চিত অভিনেত্রী দের মধ্যে অন্যতম একজন হলেন কারিনা কাপুর খান। বেবোর ব্যাক্তিগত জীবন থেকে শুরু করে দৈনন্দিন জীবন সবকিছু নিয়েই আলোচনা হয়ে থাকে। পাপারাজিৎরা সবসময় মুখিয়ে থাকেন তার ছবি তোলার জন্য। কিন্তু এবারে সেই ছবি তুলতে গিয়েই হলো দুর্ঘটনা। যা দেখে ভয়ে চেঁচিয়ে উঠলেন বেবো।

সম্প্রতি ফ্যাশন ডিভা মালাইকা আরোরা র বাড়ি গিয়েছিলেন কারিনা। সেখান থেকেই তিনি যখন বেড়াচ্ছিলেন তখন পাপ্পারাজিৎরা ক্যামেরা নিয়ে দাড়িয়ে ছিলেন। আর প্রত্যেকেই ক্যামেরা নিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। তখনই একজন নিজেকে সামলাতে না পেরে পড়ে যান। পড়ে গিয়ে বেশ চোট পান তিনি। ততক্ষনে কারিনার ড্রাইভার গাড়ি নিয়ে এগিয়ে আসেন। আর অভিনেত্রী চিৎকার করে ড্রাইভারকে সরতে বলেন। আর বাকি পাপ্পারাজিৎরা তাকে তুলতে সাহায্য করে।

এরপর কারিনা ওই ব্যক্তিকে নিজের খেয়াল রাখতে বলে নিজের গাড়িতে উঠে যান। ঐদিন কারিনার পরনে ছিল সাদা রঙের টি-শার্ট ও ট‍্র‍্যাকস। তাঁর চোখে ছিল সানগ্লাস। চলতি বছরেই ১১ই আগস্ট মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘লাল সিং চাড্ডা’। ছবিতে কারিনার বিপরীতে দেখা যাবে আমির খান কে। এছাড়াও তার আরো একটি ছবি খুব শীঘ্রই OTT প্লাটফর্মে মুক্তি পাবে।

আরও পড়ুন: ‘সুপার সিঙ্গার’-এর মঞ্চে ‘গঙ্গারাম’ অভিষেক দুর্দান্ত গান গেয়ে মুগ্ধ করলেন বিচারকদের! প্রশংসায় ভরালো নেটিজেনরা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment