Gold ₹144,700/10g
Silver ₹242.21/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
6 July 2026

এত বড়ো সুপারস্টার হয়েও নেই কোনো অহংকার! একদম সাধারণ মানুষের মতো রাস্তায় দাঁড়িয়ে দই ফুচকা এবং চিকেন টিক্কা খেলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, ভাইরাল ভিডিও

এত বড়ো সুপারস্টার হয়েও নেই কোনো অহংকার! একদম সাধারণ মানুষের মতো রাস্তায় দাঁড়িয়ে দই ফুচকা এবং চিকেন টিক্কা খেলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, ভাইরাল ভিডিও

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি হলো ঐন্দ্রিলা এবং অঙ্কুশ এর জুটি। দীর্ঘ ১১ বছর ধরে দুজনে চুটিয়ে প্রেম করছেন। কখনোই লুকোছাপা করেননি কারো কাছে, সবসময় খুল্লামখুল্লা প্রেম দুজনের। সোশ্যাল মিডিয়াতেও একাধিক ছবি এবং ভিডিও শেয়ার করেন দুজনে। নিজেদের কাটানো বিভিন্ন মুহূর্ত তুলে ধরেন দুজনে। অঙ্কুশ কে আমরা বড় পর্দায় নায়ক হিসেবে প্রথম দেখেছি কিন্তু ঐন্দ্রিলা কে আমরা ছোটবেলা থেকেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকতে দেখেছি। ছোটবেলা থেকে একাধিক শিশু শিল্পী চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। অভিনয় জগতের ১৮ বছর কেটেছে তার। এছাড়াও ছোটপর্দায় সাতপাকে বাঁধা, ফাগুন বউয়ের মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিক এর মাধ্যমে দর্শকদের অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে সে।

দীর্ঘ ১১ বছর প্রেম করলেও এখন পর্যন্ত নিজেদের বিয়ের সম্বন্ধে কোন কথাই বলেনি অঙ্কুশ-ঐন্দ্রিলা কেউই। গত দুই থেকে তিন বছর ধরে আমরা শুনে আসছি অঙ্কুশ ঐন্দ্রিলার বিয়ের খবর। কিন্তু এখন অব্দি পাকাপাকিভাবে কোনো রকম কোনো ডেট জানা যায়নি। তবে দুজনেই দীর্ঘ কয়েক বছর ধরে লিভইন রিলেশনশিপ এ রয়েছে। কয়েকদিন আগেই জন্মদিন গিয়েছিল ঐন্দ্রিলার। খুব সুন্দর একটি মিষ্টি ভিডিওর মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে ছিলেন অঙ্কুশ ঐন্দ্রিলাকে। তারপর সন্ধেবেলায় লর্ড অফ রিংসে পার্টি দিয়েছিলেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা দুজনে। সেই পার্টিতে উপস্থিত ছিল টলিউডের একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। এছাড়াও জন্মদিনের দিন বার কাউন্টারে উঠে হবু শ্বশুরের সঙ্গে নাচ করতেও দেখা গেছে ঐন্দ্রিলা কে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছিল।

এছাড়াও অঙ্কুশ এবং ঐন্দ্রিলা দুজনে ঘুরে বেড়াতে দারুণ পছন্দ করেন। মাঝেমধ্যেই এদিক ওদিক ঘুরে বেড়ান। সময় পেলেই তাদের দুজনকে পাহাড়-সমুদ্র ইত্যাদি জায়গায় দেখা যায়। সম্প্রতি তারা সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ভিডিও পোস্ট করেছেন যার মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে বর্তমানে কোন সমুদ্র সৈকতে দাঁড়িয়ে রয়েছেন দুজনে। এছাড়াও দুজনকে একেবারে সাধারণ মানুষের মতো রাস্তায় নেমে দই ফুচকা এবং চিকেন তান্দুরি মাশরুম টিক্কা খেতে দেখা গিয়েছে। একেবারে ডায়েট ভুলে দুজনে খাওয়াতে ব্যস্ত।

আরও পড়ুন: ‘বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে’! দোলের আগে আবারো দুর্দান্ত গান নিয়ে এলো অঙ্কিতা ভট্টাচার্য, ভাইরাল হলো ভিডিও

সম্ভবত বর্তমানে অঙ্কুশ-ঐন্দ্রিলা এমন একটি জায়গা রয়েছে যেখানে কেউ তাদের চেনে না। তাই জন্য সাধারণ মানুষের মতো রাস্তায় দাঁড়িয়ে বাইরের খাবার খেতে সাহস পাচ্ছে দুজনে। অঙ্কুশ ওই খাবার ভিডিওটি শেয়ার করে লিখেছেন যে ‘বহুদিন পর ঐন্দ্রিলার সঙ্গে এরকম নন সেলিব্রিটিদের মত সময় কাটালাম।’

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment