Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
15 July 2026

মা ও মেয়ের গানের যুগলবন্দিতে মেটে উঠলো নেটজনতা, দেখুন সেই ভিডিও

সোশ্যাল মিডিয়ায় সবসময় ভাইরাল হচ্ছে নতুন নতুন ভিডিও। এই করোনা পরিস্থিতিতে বাড়িতে বসে অনেকেই নিজেদের বিভিন্ন

মা ও মেয়ের গানের যুগলবন্দিতে মেটে উঠলো নেটজনতা, দেখুন সেই ভিডিও

সোশ্যাল মিডিয়ায় সবসময় ভাইরাল হচ্ছে নতুন নতুন ভিডিও। এই করোনা পরিস্থিতিতে বাড়িতে বসে অনেকেই নিজেদের বিভিন্ন ট্যালেন্ট প্রদর্শন করছেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক তরুণী গান গাইছেন আর তাঁর সাথে তবলায় রয়েছেন তাঁর মা। মা ও মেয়ের যুগলবন্দির এই ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের। দুজনে মিলে গাইলেন ‘সায়ে মে’। এই তরুনীর অপূর্ব কন্ঠে এবং তরুনীর মায়ের তবলার জাদুতে মুগ্ধ নেটিজেনরা। দেখে নিন সেই ভিডিও।

এই তরুনীর নাম শুভ্রা অগ্নিহোত্রী। তাঁর সঙ্গে তবলায় সঙ্গ দিচ্ছেন শুভ্রার মা সঙ্গীতা অগ্নিহোত্রী। শুভ্রা ২০১৯ সালে প্রথম নিজের ফেসবুকে পোস্ট করেছিলেন মায়ের সঙ্গে এই যুগলবন্দি গানের ভিডিও। সেই বছর আন্তর্জাতিক মাতৃ দিবস উপলক্ষে মাকে শুভেচ্ছা জানানোর জন্য পোস্ট করেছিলেন তিনি। তবে তখন ভাবতে পারেননি সেই ভিডিও মন কেড়ে নেবে নেটিজেনদের। দেখতে দেখতেই ভিডিওটিতে ১৪ হাজারেরও বেশি লাইক ও সাড়ে ছয় হাজারের বেশি শেয়ার পরে ভিডিওটিতে। ‘জিয়া লাগে না তুম বিন মোরা’ গানে শুভ্রার কণ্ঠ মন জয় করে নিয়েছিল নেটিজেনদের। তারপর থেকেই দুজনে মিলে নানা বলিউড গানের কভার ভিডিও তৈরি করে পোস্ট করতে লাগলেন নিজের ইউটিউব চ্যানেলে।

আরও পড়ুন: ভেঙ্গে গিয়েছে দীর্ঘদিনের প্রেম! সায়ন্তর সাথে ব্রেকআপ ও রিজওয়ানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন ‘সাঁঝের বাতি’র ‘চারু’ দেবচন্দ্রিমা

সম্প্রতি লকডাউনের সময় অরিজিৎ সিং-এর ‘খয়রিয়ত’ গানটির কভার তৈরি করেন শুভ্রা ও তাঁর বন্ধু গায়ক রাহুল আইয়ার মিলে। নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করেন সেই গানের মিউজিক ভিডিও। গানটি নিজের বাড়িতেই রেকর্ড করেছেন শুভ্রা। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে সেই ভিডিও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment