মুকেশ আম্বানি রিলায়েন্স জিও বাজারে আনার পর থেকেই গ্রাহকদের ধরে রাখার উদ্দেশ্যে থেকে থেকেই একের পর এক আকর্ষণীয় অফার নিয়ে এসেছে গ্রাহকদের জন্য। স্বল্পমূল্যে রিচার্জ প্ল্যান শুরু করলেও বর্তমানে তা এক ধাক্কায় বেড়েছে অনেকটাই যা সাধারণের কপালে ভাঁজ ফেলেছে। ভিআই, এয়ারটেলের পাশাপাশি জিও’ও এগুলো মূল্যবৃদ্ধি পথে।
এই দুর্মূল্যের বাজারে রিচার্জ প্ল্যানগুলির দাম অতিরিক্ত ২০% বৃদ্ধি পাওয়ায় বেশ চিন্তিত হয়েছেন এই টেলিকম সংস্থার সমস্ত গ্রাহকরা। তবে এই মূল্য বৃদ্ধির জন্য যাতে গ্রাহকরা এই টেলিকম সংস্থার প্রতি বিরূপ না হন তার জন্য তারা একটি বড় অঙ্কের ক্যাশব্যাকের আকর্ষণীয় অফার নিয়ে এসেছে গ্রাহকদের জন্য। ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে নির্দিষ্ট কিছু রিচার্জ প্ল্যানে। চলুন জেনে নেওয়া যাক সেই প্ল্যান গুলির মূল্য কত।
রিলায়েন্স জিও শুরু থেকেই কিছু না কিছু আকর্ষণীয় অফার বাজারে নিয়ে আসে গ্রাহকদের উদ্দেশ্যে। এবার রিচার্জ প্ল্যানগুলোর মূল্যবৃদ্ধির পর ক্যাশব্যাকের অফার নিয়ে হাজির মুকেশ আম্বানির টেলিকম সংস্থা। ক্যাশব্যাক শুরু হবে ২৯৯ টাকার প্ল্যান থেকে। এছাড়াও ৬৬৬, ৭১৯ টাকার প্ল্যানের ক্ষেত্রেও এই ২০০ টাকার ক্যাশব্যাক পেতে পারেন গ্রাহকরা। আগে ২৪৯, ৫৫৫, ৫৯৯’এর প্ল্যানগুলিতে পাওয়া যেত ক্যাশব্যাক। তবে এখন থেকে ২৯৯ টাকার কমের প্যানগুলোতে ক্যাশব্যাকের সুবিধা পাবেননা গ্রাহকরা।
আরও পড়ুন: 2026 Maruti Brezza Facelift: নতুন টার্বো ইঞ্জিন ও সিএনজি অপশনে জুলাইয়ে আসছে মারুতির জনপ্রিয় এসইউভি




