Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 June 2026

এবার ‘মিঠাই’ ধারাবাহিক কে বাম্পারহিট করতে মিঠাইতে অভিনয় করবেন নুসরাত জাহান? একই সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন বাংলার দুই জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও সৌমিতৃষা কুন্ডু, ভাইরাল ছবি

এবার ‘মিঠাই’ ধারাবাহিক কে বাম্পারহিট করতে মিঠাইতে অভিনয় করবেন নুসরাত জাহান? একই সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন বাংলার দুই জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও সৌমিতৃষা কুন্ডু, ভাইরাল ছবি

টলিউডের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী হলে নুসরাত জাহান এবং বর্তমানে টেলিভিশনের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেন সৌমিতৃষা কুন্ডু। এবারে দুই অভিনেত্রীকে একসঙ্গে একই ফ্রেমে দেখা গেল। ইনস্টাগ্রামে ছবি পোস্ট হতেই মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে। নেটিজেনদের মনে জেগেছে অসংখ্য প্রশ্ন তবে কি এবার একসঙ্গে কাজ করতে চলেছেন দুই অভিনেত্রী। মিঠাই ধারাবাহিকের হাত ধরেই অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা আর অভিনেত্রী নুসরাত জাহানকে তো আর আলাদা করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। নিজের অভিনয় নিয়ে যেমন তিনি খবরের শিরোনামে থাকে না আবার গত দু’বছর ধরে তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে তিনি চর্চায় রয়েছেন।

গত বছরই মা হয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। কিন্তু সন্তানের বয়স তিন মাস এর সময় থেকেই নিজেকে কাজের সঙ্গে যুক্ত করেছেন নুসরাত। থেমে থাকেননি তার কর্মজীবন। এর মধ্যে কার ছবির শুটিংও শুরু হয়ে গিয়েছে। আর অন্যদিকে মিঠাই ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছে সৌমিতৃষা। মিঠাই এবং সিদ্ধার্থের রসায়ন, এছাড়াও একান্নবর্তী পরিবারের গল্প দর্শকদের বেশ পছন্দের। নিত্যনতুন টুইস্ট এর মাধ্যমে দর্শকদের নজর কাড়ে এই ধারাবাহিক। যার কারণে টিআরপি তালিকাতেও টপে অবস্থান করে এই ধারাবাহিক।

সম্প্রতি ইনস্ট্রাগ্রামে নুসরাত এবং সৌমিতৃষা কে একই ফ্রেমে পাশাপাশি ছবিতে দেখে হতবাক হয়েছেন নেটিজেনরা। তাদের অনেকের মনে প্রশ্ন জেগেছে তবে কি এবার একই সঙ্গে কাজ করতে চলেছেন নুসরাত এবং মিঠাই। দর্শকদের জানিয়ে রাখি দুজন একসঙ্গে কাজ করছেন না তবে নুসরাত জাহানের শুটিংয়ের কাজে মিঠাই এর শুটিং সেটে এসেছিলেন। তাকে দেখতে পেয়ে তার ভক্ত সৌমিতৃষা ছুটে যান এবং একসঙ্গে সেলফি তোলেন। নিজের পছন্দের নায়িকা কে কাছ থেকে দেখার এবং তার সঙ্গে ছবি তোলার লোভ সামলাতে পারেনি সৌমিতৃষা। নুসরাত জাহান কে একেবারে সাদামাটা পোশাকে দেখা গিয়েছে ছবিতে এবং সৌমিতৃষাকে মিঠাইয়ের পোশাকে।

আরও পড়ুন: ‘প্রথম ডেটে গিয়ে দেখি প্রেমিকের সারা গা দিয়ে জুতোর গন্ধ বেরোচ্ছে’! প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে এবার মুখ খুললেন সুপারস্টার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment