Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 July 2026

এবার একসঙ্গে দুই স্বামীর মুখোমুখি ‘কড়িখেলা’র নায়িকা পারমিতা! ‘আবার গাঁজাখুরি গল্প শুরু’, ক্ষোভপ্রকাশ দর্শকদের, তুমুল ভাইরাল ভিডিও

এবার একসঙ্গে দুই স্বামীর মুখোমুখি ‘কড়িখেলা’র নায়িকা পারমিতা! ‘আবার গাঁজাখুরি গল্প শুরু’, ক্ষোভপ্রকাশ দর্শকদের, তুমুল ভাইরাল ভিডিও

জি বাংলার অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘কড়িখেলা’। বেশ কিছুদিন ধরেই টিআরপি তালিকায় ভালো ফলাফল করে দর্শকদের নজর কেড়ে নিতে সক্ষম হয়েছে এই ধারাবাহিক। পাশাপাশি ধারাবাহিকের মুখ্য ভূমিকাদের মধ্যেকার রোমান্টিক কেমিস্ট্রি বেশ পছন্দ হয়েছে দর্শকদের। তবে এবার ধারাবাহিকের নতুন প্রোমো দেখে বেশ বিরক্ত হতে দেখা গেল সোশ্যাল মিডিয়ার বাসিন্দাদের। ফলাফল হিসেবে নেটিজেনদের কাছে তীব্র কটাক্ষর শিকার হতে হয়েছে ধারাবাহিকের নতুন প্রোমোকে।

প্রসঙ্গত এদিন চ্যানেলের তরফে শেয়ার করা হয় কড়িখেলা ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা গিয়েছে ধারাবাহিকের নায়িকা পারমিতার জীবনে ফিরে এসেছে তার প্রাক্তন স্বামী হিমাংশু। যে পারমিতা এবং তার সন্তানকে ফিরিয়ে নিয়ে যেতে চায় তার পুরনো জীবনে। অপরদিকে পারমিতা বর্তমানে অপূর্বর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ রয়েছে। তবে অপূর্ব জানিয়ে দিয়েছে পারমিতা যা সিদ্ধান্ত নেবে শেষে তাকেই সে সমর্থন করবে।

এই প্রোমো দেখার পরে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন নেট দুনিয়ার বাসিন্দারা। তারা জানিয়েছেন এতদিনে নায়কের দুজন করে স্ত্রী দেখানো হতো ধারাবাহিকে। এবার উল্টোটা অর্থাৎ ধারাবাহিকের নায়িকার দুজন করে স্বামী এনে হাজির করেছেন ধারাবাহিকের নির্মাতারা। তবে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের সম্মুখীন হতে হলেও ধারাবাহিকের অনুগামীরা জানিয়েছেন পারমিতা কি সিদ্ধান্ত নেয় তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।

আরও পড়ুন: ১০০ ক্যান্সার রোগীর পাশে দাঁড়ালেন অর্জুন কাপুর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment