Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
22 June 2026

চাকরি ছেড়ে এবারে মোদক পরিবারের মিষ্টির ব্যবসাতেই যোগদান করলো সিদ্ধার্থ, মিঠাইয়ের হাত ধরে হলো তার প্রথম মিষ্টি বানানোর হাতেখড়ি, আসল নয়া প্রোমো

চাকরি ছেড়ে এবারে মোদক পরিবারের মিষ্টির ব্যবসাতেই যোগদান করলো সিদ্ধার্থ, মিঠাইয়ের হাত ধরে হলো তার প্রথম মিষ্টি বানানোর হাতেখড়ি, আসল নয়া প্রোমো

সুখে-দুখে মিষ্টি মুখে গত এক বছর ধরে বাঙালির ড্রইংরুমে নিজের রাজত্ব চলে গিয়েছে মিঠাই ধারাবাহিক। কয়েক সপ্তাহ ধরে TRP তালিকায় নিজের জায়গা হারালেও দর্শকের মনে একই ভাবে নিজের আধিপত্য বিস্তার করে রয়েছে মিঠাই। নতুন নতুন চমক এবং সিদ্ধার্থ এবং মিঠাইয়ের প্রেমে জমে উঠেছে এই ধারাবাহিক।

বর্তমানে মিঠাই মোদক পরিবারের ব্যবসার অংশীদার হয়েছে। সে এখন সাবলীল নিজেই টাকা উপার্জন করছে ব্যবসা থেকে। কিন্তু অন্যদিকে তোর্সার অত্যাচারের সিদ্ধার্থ তার পুরনো কোম্পানি কে ছেড়ে দিয়েছে। এবার দর্শকদের মনে প্রশ্ন উঠেছে সিদ্ধার্থ করবে কি? আর এর মধ্যেই সামনে এসেছে হোলি স্পেশাল প্রমো ভিডিও।

দোলের দিন মিঠাই এবং তার পরিবারকে একসঙ্গে হইহই করে দোল উৎসব পালন করতে দেখা যাবে। প্রমো ভিডিওতে দেখানো হয় যে মিঠাই দোল উৎসব উপলক্ষে সকলের জন্য জিলাপি ভাজছে এবং সেই সময়ে সিদ্ধার্থ এসে তার পাশে বসে এবং মিঠাই তাকে নিজের হাতেই জিলাপি বানানো শেখায়। এবারে দেখার অপেক্ষা সিদ্ধার্থ কি তবে অবশেষে মোদক পরিবারের পারিবারিক মিষ্টির ব্যবসাতেই যোগ দিতে চলেছে মিঠাই এর হাত ধরে? নাকি আসতে চলেছেন নতুন কোনো চমক?

আরও পড়ুন: ‘পরের সিনেমায় কুমির হবে সলমন’! টুপি পরে জলে গা ডুবিয়ে বসে ফটো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলড বাম্পারহিট অভিনেতা সলমন খান

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment