Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
18 July 2026

এবার খোদ লন্ডনের মাটিতে নাচে-গানে পালন করা হবে বসন্ত উৎসব! দায়িত্বে রয়েছেন স্বয়ং ডোনা গাঙ্গুলী, কলকাতার বসন্ত উৎসব এবার বিদেশের মাটিতে

এবার খোদ লন্ডনের মাটিতে নাচে-গানে পালন করা হবে বসন্ত উৎসব! দায়িত্বে রয়েছেন স্বয়ং ডোনা গাঙ্গুলী, কলকাতার বসন্ত উৎসব এবার বিদেশের মাটিতে

প্রত্যেক বছর কলকাতায় বসন্ত উৎসব উপলক্ষে নাচ গানের আয়োজন করতে দেখা যায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর স্ত্রী বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলীকে। তবে এ বছর মেয়ে সানার পড়াশোনার কারণে লন্ডনে রয়েছেন তিনি। যে কারণে কলকাতায় বসন্ত উৎসবের আয়োজন করতে পারেননি।

তবে তা বলে অনুষ্ঠান হবে না, এমন কিন্তু নয়। জানা গিয়েছে এবার লন্ডনের মাটিতে বসন্ত উৎসবের আয়োজন করতে চলেছেন ডোনা গাঙ্গুলী। বলা যেতে পারে প্রায় একার হাতেই এই বিরাট কর্মযজ্ঞের আয়োজন করেছেন তিনি। আগামী ১৭ ই মার্চ লন্ডনের নেহেরু সেন্টারে ছাত্র-ছাত্রীদের নিয়ে বসন্ত উৎসব পালন করবেন তিনি।

আরও পড়ুন: হলিউডের কনসেপ্ট থেকেই হুবহু ‘কপি’! তবুও, ব্যবসা করেছে কয়েক কোটি টাকার ৯০ দশকের বলিউডের কিছু চলচ্চিত্র

এ ব্যাপারে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে ডোনা গাঙ্গুলী জানিয়েছেন লন্ডনে তার একাধিক ছাত্র-ছাত্রী রয়েছেন যারা এই বিরাট কর্মকাণ্ডে যোগদান করতে ইচ্ছুক ছিলেন। পাশাপাশি ইতিমধ্যেই তারা চুটিয়ে রিহার্সাল করছেন বলে জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

আরও পড়ুন: অরিন্দমের বিরুদ্ধে আসা বাল্যবিবাহের অভিযোগ খন্ডাতে পারলো না নোলক! নিজের জন্ম সালটায় নোলক ঠিকমত বলতে পারলো না রোহিনীকে? ভাইরাল ভিডিও

বেশকিছু রাগাশ্রয়ী গানের পাশাপাশি বলিউডের হিন্দি হোলির গানে নাচতে দেখা যাবে ডোনা গাঙ্গুলী এবং তার ছাত্র-ছাত্রীদের। বলাই বাহুল্য লন্ডনের মাটিতে প্রথম বার বসন্ত উৎসব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন লন্ডন নিবাসী ভারতীয়রা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment