Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
19 July 2026

চলতি সপ্তাহের টিআরপি টপার হয়েও কটাক্ষের শিকার গৌরি এলো! গৌরী ও ঈশানের ঘনিষ্ঠ দৃশ্যে ক্ষুদ্ধ দর্শক, আধ্যাত্মিক ধারাবাহি কে ঘনিষ্ঠ দৃশ্য মেনে নিতে পারছেন না দর্শকের একাংশ, তুমুল ভাইরাল ভিডিও

চলতি সপ্তাহের টিআরপি টপার হয়েও কটাক্ষের শিকার গৌরি এলো! গৌরী ও ঈশানের ঘনিষ্ঠ দৃশ্যে ক্ষুদ্ধ দর্শক, আধ্যাত্মিক ধারাবাহি কে ঘনিষ্ঠ দৃশ্য মেনে নিতে পারছেন না দর্শকের একাংশ, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো গৌরী এলো। চলতি সপ্তাহে মিঠাই কে টপকে গেলে এই ধারাবাহিক। কোন বিশাল বড় ফ্যানবেস না থাকার পরেও প্রথম হওয়ায় সেলিব্রেট করেছিল গৌর এলো টিম। বলাই বাহুল্য যে খুব অল্প সময়ের মধ্যেই দর্শক বেশ ভালই পছন্দ করেছিল গৌরী এবং ঈশানের মধ্যেকার রসায়ন। কিছু দর্শকের মন্তব্য ছিল বিশেষত আধ্যাত্মিক গল্প হওয়ার কারণেই দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছিল এই ধারাবাহিক। যদিও গৌরী ও ঈশানের রসায়নও ছিল ধারাবাহিকের প্রতি আকৃষ্ট হওয়ার একটি মুখ্য কারণ। এখানে গৌরীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে নবাগতা অভিনেত্রী মোহনা মাইতি কে এবং ঈশানের চরিত্র দেখা গিয়েছে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় কে।

তবে ৫৬ বার সেরার সেরা হওয়া ধারাবাহিক মিঠাইকে পিছনে ফেলে টিআরপি লিস্টে চলতি সপ্তাহের প্রথম হয় এই ধারাবাহিক। কিন্তু প্রথম হওয়ার পরেও বেশ কিছু কটাক্ষ শুনতে হয় এই ধারাবাহিককে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশকে দেখা গেছে এই ধারাবাহিকের বিরুদ্ধে প্রকাশ করতে। তার কারণ হিসেবে তাদের বক্তব্য ছিল যে দুই মুখ্য চরিত্র গৌরী ও ঈশান যখন তখন ঘনিষ্ঠ হচ্ছে। যা পরিবারের সামনে বসে দেখা সম্ভব হয়ে উঠছে না।

যেখানে একদিকে ধারাবাহিকের আধ্যাত্মিকতা টিআরপি স্থানের প্রথম হওয়ার কারণ হিসেবে দেখিয়েছিল নেটিজেনরাই। সেখানে এই আধ্যাত্মিক ধারাবাহীকে স্বামী-স্ত্রীর ঘনিষ্ট হওয়ার দৃশ্য দেখতে পছন্দ করছেন না দর্শক। ইতিমধ্যেই ধারাবাহিকে গৌরী ও ঈশানের চুম্বনের দৃশ্য দেখানো হয়েছে। কিন্তু এ বিষয়টি সত্যিই অবাককর যে অন্যান্য ধারাবাহিকের ঘনিষ্ঠ দৃশ্যে কোন সমস্যা না থাকলেও শুধু আধ্যাত্মিক ধারাবাহিক বলে সেখানে স্বামী-স্ত্রীর ঘনিষ্ঠতা দেখানো যাবে না এই বিষয়ে প্রতিবাদ করছেন দর্শক। তবে যাই হোক দর্শকের একটা বড় অংশ যে এর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ায় সেটা একদমই সত্যি।

আরও পড়ুন: প্রেসিডেন্সির মেধাবী পড়ুয়া কলেজের প্রফেসর হতে চাওয়া মেয়েটাই আজ বাংলার অন্যতম সেরা খলনায়িকা! অভিনেত্রী সংঘমিত্রা ব্যানার্জির জীবন সিনেমার গল্প কেও হার মানাবে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment