Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
28 June 2026

১৫ ডিসেম্বর শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব; উদ্বোধনে আসছেন অমিতাভ, জয়া 

১৫ ডিসেম্বর শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব; উদ্বোধনে আসছেন অমিতাভ, জয়া 

৭ মাস পর ফের চলচ্চিত্র উৎসব। যা নিয়ে এখন থেকেই সিনে প্রেমীদের উৎসাহ তুঙ্গে। আগামী ১৫ ডিসেম্বর শুরু হতে চলেছে ২৮ তম কলকাতা চলচ্চিত্র উৎসব। আর সে সংক্রান্তই একটি খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার বিধানসভায় তিনি জানান, এবারের চলচ্চিত্র উৎসব উদ্বোধন করবেন বলিউডের মহানায়ক অমিতাভ বচ্চন। প্রধান অতিথি হিসেবে জয়া বচ্চনও উপস্থিত থাকবেন। 

অসুস্থতার কারণে মাঝের কয়েক বছর চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে পারেননি বিগ বি। যা নিয়ে সিনে প্রেমীদের মনেও কিছুটা আক্ষেপ ছিল। তবে মুখ্যমন্ত্রী জানান এবারে অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন দু’জনেই আসছেন। যদিও শারুখ খান থাকবেন কিনা সে নিয়ে এখনও কিছু জানা যায়নি। 

প্রসঙ্গত, কোভিডের কারণে গত বছরের চলচ্চিত্র উৎসব পিছিয়ে গিয়েছিল। ২০২১-এর ডিসেম্বরের বদলে উৎসব হয়েছিল চলতি বছরের ২৫ এপ্রিলে শুরু হয়েছিল ২৭ তম চলচ্চিত্র উৎসব। সে বছরের থিম ছিল সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিন রাত্রি’। এবারে থিম কী, সে সম্পর্কেও এখনও কিছু জানা যায়নি। 

আরও পড়ুন: ‘ভালোবাসা কঠিন জিনিস হারিয়ে দেয়’, আতিফ আসলামের গানে ঐন্দ্রিলার হাত ধরে নাচ সব্যসাচীর! আবারো মুগ্ধ নেটদুনিয়া, তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment