Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

‘অভিষেকের কেরিয়ার নষ্ট করেছে যারা টাকা দেওয়া তো দূরের কথা, সামান্য শোকবার্তা টুকু জানায়নি!’ এবারে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করলেন প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জী স্ত্রী সংযুক্তা, ভাইরাল ভিডিও

‘অভিষেকের কেরিয়ার নষ্ট করেছে যারা টাকা দেওয়া তো দূরের কথা, সামান্য শোকবার্তা টুকু জানায়নি!’ এবারে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করলেন  প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জী স্ত্রী সংযুক্তা, ভাইরাল ভিডিও

সম্প্রতি প্রয়াত হয়েছেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা অভিষেক চ্যাটার্জী। তার মৃত্যুর পরে একটি গুঞ্জন ছড়িয়েছে টলিপাড়ায়। তার পরিবার নাকি আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছে তার মেয়ের পড়াশোনার নাকি অর্থের অভাবে ব্যাঘাত ঘটেছে। যা নিয়ে এর আগে মুখ খুলেছেন অভিনেতার স্ত্রী সংযুক্তা।

অভিনেতার শ্রাদ্ধ অনুষ্ঠানের দিন ফের সাক্ষাৎকারের জবাব দিলেন সংযুক্তা “খুব ডিস্টার্বড আছি। সোশ্যাল মিডিয়া আর ব্যবহার করতে পারব কিনা তাও জানি না। তবে আমার ঘনিষ্ঠরা এসে বলছেন, এক অভিনেতা নাকি আমাকে ১০ লাখ টাকা দিয়েছেন। এমন এক অভিনেতার কথা হচ্ছে যাঁর সঙ্গে অভিষেক কোনওদিনই কমফোর্টেবল ছিল না। অভির কেরিয়ার নষ্টের জন্য দায়ী ছিলেন তিনি। শুনলাম অন্য আরেকজন অভিনেত্রী ও নাকি মৃত্যুর পরে আমাদের পাঁচ লক্ষ টাকা দিয়েছেন এদিকে তিনিও অভিষেকের ক্যারিয়ার নষ্ট করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করেছেন। একসময় অভিকে অভির সাইন করা বাইশটি ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। যার পরেই রীতিমতো ডিপ্রেশনে চলে গেছিল অভি। তখন শুধু দিনরাত বসে পুজো করতো, অনেক উপরে ছিল অভি আরো উপরে যেতে পারতো কিন্তু ওকে যেতে দেয়া হয়নি। যার টাকা পাঠানোর কথা বলা হচ্ছে সে তো সামান্য শোক বার্তা টুকু পাঠায়নি।”

“এতদিন চুপ করে ছিলাম কিন্তু আর চুপ করে থাকতে পারলাম না, অভিষেক যেন আমার কানে কানে এসে বলে গেল এবার জবাব দাও অভিষেকের ফেসবুক আমি হ্যান্ডেল করতাম তাই এবারে জবাব দেওয়ার সময় এসে গেছে বুঝে জবাব দিয়ে দিলাম প্রত্যেককে।” সংযুক্তা আরো জানান যে “আমি ইংল্যান্ড বেস একটি সংস্থায় চাকরি করি অভিষেক যদি ভবিষ্যতে কাজ নাও করতে তাহলেও আমি আমার টাকায় ভালোমতো সংসার চালাতে পারতাম। অভিষেক স্বামী হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন। সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে, মেয়ের পড়াশোনা থেকে শুরু করে সংসার খরচ সব একাই চালাতো ও। কিন্তু ও চাকরি না করলে যে আমাদের পরিবার আর্থিক সংকটে পড়বে এমনটা নয় আমি সংসার করে এবং আমার মেয়ের পড়াশোনার খরচ একাই চালাতে পারি।”

আরও পড়ুন: ‘হট নও, তুমি একটা আলুর বস্তা’, শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়েও নতুন ভিডিও পোস্ট করতেই ধেয়ে এলো তুমুল নোংরা কটাক্ষ, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment