Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
17 June 2026

ব্যাক টু ওল্ড লাইফ, মা হওয়ার পরে ফের পুরোদমে ওয়ার্কআউট শুরু করলেন শুভশ্রী

মাত্র কয়েক মাস হয়েছে শুভশ্রীর জীবনে এসেছে নতুন অতিথি, তার প্রথম পুত্র সন্তান ইউভান। মাত্র দু মাসে অনেকটাই বড়

ব্যাক টু ওল্ড লাইফ, মা হওয়ার পরে ফের পুরোদমে ওয়ার্কআউট শুরু করলেন শুভশ্রী

মাত্র কয়েক মাস হয়েছে শুভশ্রীর জীবনে এসেছে নতুন অতিথি, তার প্রথম পুত্র সন্তান ইউভান। মাত্র দু মাসে অনেকটাই বড় হয়েছে সে। তাই এবার আস্তে আস্তে পুরোনো জগতে ফিরে আসছে অভিনেত্রী। ছেলেকে দেখভালের পাশাপাশি আবার শুরু করেছেন ওয়ার্কআউট। সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শুভশ্রী তাঁর নিজের একটি ওয়ার্কআউটের ছবিও পোস্ট করেছেন।

ক্যাপশনে লিখেছেন, ‘Lets do it.’। বেশ কিছু দিন আগে শুভশ্রীকে দেখে চেনে কার সাধ্য, মা হওয়ার সুবাদে বেশ টলমল, সুডৌল চেহারায় আলাদাই গ্ল্যামার ছিল শুভশ্রীর। কিন্তু ইউভানের জন্মের পরেই আবার আস্তে আস্তে পুরোনো জগতে ফিরতে চান শুভশ্রী। তাই জোরকদমে চলছে তার প্রস্তুতি। কাজের মাঝেই করতে হচ্ছে শরীরচর্চা।

অন্যদিকে নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে মাঝে মাঝেই নিজের নতুন জীবনের সুন্দর মুহূর্ত শেয়ার করেন শুভশ্রী। কিছুদিন আগেই ছেলের সাথে কাটানো দুস্টু মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেছেন। যেখানে বঙ্গ লুকে ধরা দিয়েছেন রাজও। এর পাশাপাশি বন্ধুদের সঙ্গে পার্টি করার ছবি দেখা গিয়েছে, আবার গাড়িতে করে তাঁরা কোথাও যাচ্ছেন, তাও দেখা গিয়েছে।

আরও পড়ুন: ‘আপনার কি আমার জন্য ফিলিংস আছে?’! ঋদ্ধির জন্য গরম দুধ নিয়ে আসলো খড়ি, ‘গাঁটছড়া’র নতুন পর্বে আরো কাছাকাছি ঋদ্ধি-খড়ি! উচ্ছ্বসিত অনুগামীরা, ভাইরাল ভিডিও

এসব ছবির মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে রাজ আর শুভশ্রীর মাঝে তাদের ছোট্ট ইউভান। লাল জামার সাথে একটি শর্টস এ বেশ সুন্দর লুকে দারুন লাগছিল শুভশ্রীকে। এছাড়াও নিজের পরিবারের সাথে কাটানো নানা ছবি নিজের ভক্তদের সাথে শেয়ার করতে ভোলেন না শুভশ্রী। বেশ কয়েক মাস কাজ থেকে ইতি নিলেও এবার আবার বড় পর্দায় ফেরার অপেক্ষা করছেন শুভশ্রী, আপাতত এমনটাই ধারনা নেটিজেনদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment