Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
22 June 2026

অনুরাগ কশ্যপের “দোবারা” য় স্ক্রিন শেয়ার করবেন বাঙালি তারকা শাশ্বত চট্টোপাধ্যায়

অনুরাগ কশ্যপের “দোবারা” য় স্ক্রিন শেয়ার করবেন বাঙালি তারকা শাশ্বত চট্টোপাধ্যায়

“মানমার্জিয়া”র মতো ফুল লাভ স্টোরি থেকে বেরিয়ে পরিচালক অনুরাগ কাশ্যপ এবার অভিনেতা হয়ে তাপসী পান্নু সঙ্গে জুটি বাঁধবেন “দোবারা” ছবিতে। ইতিমধ্যেই, অনুরাগ-তাফসীর আপকামিং ছবি “দোবারা” র ট্রিজার মুক্তি পেয়েছে। “দোবারা” গল্প রচিত হয়েছে থ্রিলারের ওপর ভিত্তি করে। টিম “দোবারা” সূত্রে খবর ছবিতে দেখা যাবে জনপ্রিয় বব বিশ্বাস ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়।

‘দোবারা’ ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। শুটিংয়ের কাজে মুম্বাইয়ের এখন টলিউড অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। গত বৃহস্পতিবার তিনি মুম্বাইতে পৌঁছেছেন। অনুরাগ কাশ্যপের  ভালোবাসা এবং সম্মান পেয়ে আপ্লুত বাঙালি অভিনেতা। এদিন টিম ‘দোবারা’র তরফে পাওয়া উপহারের ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। লিখেছেন, “আমি যখন হোটেলের ঘরে প্রবেশ করলাম আমার জন্য এই উপহারটাই অপেক্ষা করছিল। পরিচালক  অনুরাগ কাশ্যপের টিম আমার প্রতি এই ভালোবাসা ও সম্মানটাই দেখিয়েছে। দোবারা-র টিমে যোগ দিলাম।”

আরও পড়ুন: হঠাৎ ডেকে উঠল ‘বা-বা’, ইউভানের মুখে প্রথম ‘বাবা ডাক’ ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন রাজ

শাশ্বত চট্টোপাধ্যায় বলিউড দুনিয়ায় পা রাখেন ২০১২ সালের ছবি “কাহানি” মধ্যে দিয়ে। ছবিতে বব বিশ্বাসের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। স্বল্প পরিসরের এই চরিত্রটি দর্শক মহলে দাগ কেটেছিল। এরপর জাগ্গা জাসুস, দিল বেচারার মতো হিন্দি ছবিতে দর্শকের মন জয় করেছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment