Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
22 June 2026

এবার মিঠাই কে হারাতে ছোটপর্দায় নন ফিকশন শো নিয়ে হাজির হচ্ছেন টলিউডের সুপারস্টার জিৎ, আবার ছোট পর্দায় জিৎ

এবার মিঠাই কে হারাতে ছোটপর্দায় নন ফিকশন শো নিয়ে হাজির হচ্ছেন টলিউডের সুপারস্টার জিৎ, আবার ছোট পর্দায় জিৎ

গত দু’বছর ধরে করোনা পরিস্থিতির কারণে বিপর্যয় নেমে এসেছে গোটা পৃথিবীতে। বহু মানুষ তাদের রুজি রোজগারের পথ হারিয়েছে, হারিয়েছে মাথার উপর ছাদ। এছাড়া অন্যান্য ব্যবসা-বাণিজ্যে বিরাট ক্ষতি হয়েছে, ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নেমে এসেছে বিপর্যয়। সিনেমা হলগুলো বন্ধ থাকার কারণে যেমন টলিউডের সিনেমাগুলি অনেক ক্ষতির মুখে পড়েছে আবার অন্যদিকে টেলিভিশনের ছোটপর্দায় ধারাবাহিকগুলো অনেক জনপ্রিয়তা পেয়েছে। তাই জন্যই বেশিরভাগ ননফিকশন শোগুলোতে টলিউডের বড় বড় তারকাদের দেখা গিয়েছে এই কয়েক বছরে।

সম্প্রতি আবারও একটি নন ফিকশন সুখ নিয়ে টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছেন সুপারস্টার জিৎ। কিছুদিন আগেই তাকে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো’র ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে দেখা গিয়েছিল। এবারে নিজেই একটি নন ফিকশন শো নিয়ে স্টার জলসায় পর্দায় হাজির হচ্ছেন তিনি। এবারে যে ধরনের রিয়েলিটি শো নিয়ে হাজির হচ্ছেন সেটি সাধারণত রোমান্টিক এবং সম্পূর্ণ অন্য ধরনের একটি রিয়েলিটি শো। আমরা প্রত্যেকেই জানি জি বাংলা এবং স্টার জলসার মধ্যে বরাবরই একটা রেষারেষি চলে প্রথমে জিৎ জি বাংলার হয়ে কাজ করলেও এবার স্টার জলসার পর্দায় দেখা যাবে তাকে।

বড় পর্দায় বর্তমানে করোনা পরিস্থিতির কারণে বহু ছবি মুক্তির পথ বন্ধ হয়ে আছে। যার কারণে বহু সমস্যার মুখে পড়ছে অভিনেতা অভিনেত্রীরা এবং গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। তার তুলনায় ছোটপর্দায় টেলিভিশনের তারকাদের জনপ্রিয়তা বিপুল পরিমাণ বাড়ছে।

আরও পড়ুন: Soni Razdan-Salim Khan: সেলিম খান ও হেলেনের সঙ্গে ডাবল ডেটে যেতেন মহেশ ভাট-সোনি রাজদান, পুরনো দিনের স্মৃতিতে ভাসলেন আলিয়ার মা

সিনেমা হলে মুক্তি পাওয়া জিৎ এর শেষ ছবি বাজি। এছাড়াও নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি। তার প্রযোজনায় এখন ‘আয় খুকু আয়’ নামের একটি নতুন ছবির কাজ চলছে। এছাড়াও জিৎ অভিনীত ‘রাবণ’ ছবিটি এই বছর ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে আপাতত ছোটপর্দাতেই তিনি কাজ করতে চলেছেন বলে জানিয়ে দিয়েছেন। কয়েকদিন আগে শো এর প্রমো ভিডিও শুট হয়ে গিয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment