Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 June 2026

টলিউডের গর্ব শ্রীলেখা! বাংলার মুখ উজ্জ্বল করে সেরা অভিনেত্রী হিসাবে সম্মানিত হলেন শ্রীলেখা, জাতীয় মঞ্চে বাংলার হলো জয়জয়কার, গর্বিত টলিউড

টলিউডের গর্ব শ্রীলেখা! বাংলার মুখ উজ্জ্বল করে সেরা অভিনেত্রী হিসাবে সম্মানিত হলেন শ্রীলেখা, জাতীয় মঞ্চে বাংলার হলো জয়জয়কার, গর্বিত টলিউড

সম্প্রতি কলকাতা থেকে তেলেঙ্গানায় রওনা দিয়েছিলেন টলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ও শ্রীলেখা মিত্র। আয়ুষ্মান প্রত্যুষের পরিচালিত ‘নির্ভায়া’ ছবিতে অভিনয়ের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন এই দুই বঙ্গ তনয়া। এই মুহূর্তে বাংলার মুখ উজ্জ্বল করেছেন এই দুই টলি অভিনেত্রী।

কয়েকদিন আগেই শ্রীলেখা মিত্র নিজেই জানিয়েছিলেন তিনি তেলেঙ্গানায় যাচ্ছেন ‘তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল আয়না ২০২১’এ অংশগ্রহণের উদ্দেশ্যে। তবে তিনি কেন যাচ্ছেন তা তখনই জানাননি অভিনেত্রী। পরে তার সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে জানা যায়, তিনি ‘নির্ভায়া’ ছবির জন্য ‘বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস পপুলার’এর অ্যাওয়ার্ড পেয়েছেন। এই অ্যাওয়ার্ডটি নেওয়ার জন্যই শ্রীলেখা মিত্র কলকাতা থেকে তেলেঙ্গানায় উড়ে গিয়েছিলেন।

তিনি নিজের অ্যাওয়ার্ডের ছবি শেয়ার করে লিখেছেন, “জয় সবসময় উচ্চ, ধন্যবাদ”। বাঙালি মেয়েদের জাতীয় পোশাক শাড়িতেই অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন অভিনেত্রী, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বোঝা যাবে। আওয়ার্ড পেয়ে অভিনেত্রী ছবির পরিচালক এবং টিমের সমস্ত সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: ৫৩ কোটি টাকার ঋণের বোঝায় জর্জরিত বলিউডের জনপ্রিয় অভিনেতা সানি দেওল! তবুও আজ এইভাবে কোনওরকম কষ্টে বেঁচে আছেন এই সুপারস্টার অভিনেতা

এদিন শ্রীলেখা মিত্রের পাশাপাশি, ‘সেরা অভিনেত্রী পপুলার’এর অ্যাওয়ার্ড পেয়েছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে ‘নির্ভয়’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা। তিনি ছবির পরিচালক আয়ুষ্মান প্রত্যুষ এবং জুরি সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন যারা তাকে এই অ্যাওয়ার্ডের যোগ্য বলে মনে করেছেন। এছাড়াও তিনি ধন্যবাদ জানিয়েছেন তার সকল দর্শকদের যারা প্রতিদিন প্রতি মুহূর্তে তাকে সমর্থন করে গেছেন।

আয়ুষ্মান প্রত্যুষ পরিচালিত ‘নির্ভায়া’ ছবিটি কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে বড়পর্দায়। এই ছবিতে নির্ভয়ার চরিত্রে অভিনয় করেছেন হিয়া দে। এছাড়াও পর্দায় দেখা গিয়েছে শ্রীলেখা মিত্র, প্রিয়াঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী’র মতো একাধিক জনপ্রিয় টলি তারকাকে। এই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই তা বিপুল প্রশংসিত হয়েছে দর্শকমহলে।

আরও পড়ুন: বয়স শুধু মাত্র সংখ্যা, দুর্দান্ত স্টেপ এর সঙ্গে তরুণ যুবকের সঙ্গে নেচে ভাইরাল হলেন ৮০ বছরের এক বৃদ্ধ, তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment