Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

‘আরোও একটা বিয়ে করার প্ল্যান?’, রণবীর কাপুরের বুকে মাথা রেখে সুপারস্টার শ্রাবন্তীর ছবি, অভিনেত্রীর ছবি দেখতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু

‘আরোও একটা বিয়ে করার প্ল্যান?’, রণবীর কাপুরের বুকে মাথা রেখে সুপারস্টার শ্রাবন্তীর ছবি, অভিনেত্রীর ছবি দেখতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু

শ্রাবন্তী চট্টোপাধ্যায় টলিউডের এমন একজন অভিনেত্রী যাকে নিয়ে সবসময় বিতর্ক লেগেই থাকে। নানান ধরনের সমালোচনার জন্য তিনি মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন। তার ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকেরা ভীষণভাবে আগ্রহী। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টের মাধ্যমে বেশ কয়েকটি ছবি আপলোড করে আবারও চর্চার শিরোনামে উঠে এলেন অভিনেত্রী।

সম্প্রতি বেজি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রী। একাধিকবার জেরা করা হয়েছে তাকে, রেকর্ড করা হয়েছে তার নিজস্ব বয়ান। ওম সাহানি সঙ্গে সম্প্রতি কিছুদিন আগেই একটি ছবির শুটিং করছিলেন অভিনেত্রী। সেখানেই একটি বেজির সঙ্গে ছবি তোলেন শ্রাবন্তী। তবে সম্প্রতি অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া একাউন্টের পোস্ট করা ছবি নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। ছবিগুলোই দেখে নেটিজেনদের চক্ষু একেবারে চড়কগাছ।

আরও পড়ুন: ভারতীয় নারী হয়েও বিকিনি পরে রাস্তার মাঝে গাছ থেকে ফুল পাড়তে গিয়ে পরে গেলেন উরফি জাভেদ! ক্যামেরা লাইমলাইটে এসে ট্রোলিং এর শিকার হলেন বিগ বস খ্যাত উরফি জাভেদ, তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রতি হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজের সঙ্গে ছবি আপলোড করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে রনবীর কাপুরের বুকে মাথা রেখে ছবি তুলেছেন অভিনেত্রী। এবং তৃতীয় ছবিতে দেখা যায় তাকে জাস্টিন বিবারের সঙ্গে সেলফি তুলতে।

আরও পড়ুন: দুষ্টুর শিরোমণি রুক্মিণী-আমাইরা! পিসি-ভাইঝির অত্যাচারে ঘুম ভাঙল দেবের

তবে এই ছবিগুলির মধ্যে কোনটাই আসল নয়। সম্প্রতি কিছুদিন আগে দুবাই ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী। তা আমরা প্রত্যেকেই জানি। দুবাইতেই মাদাম তুসোর মিউজিয়ামে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী সেখানেই রণবীর, জাস্টিন এবং টম ক্রুজের মোমের মূর্তি সাজিয়ে রাখা রয়েছে। সেই মূর্তি গুলির সঙ্গে সেলফি তুলে পোস্ট করেছেন অভিনেত্রী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment