Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
18 July 2026

মোটা চেহারার জন্য তুমুল কটাক্ষ! ‘নিয়ম ভেঙে ভারী চেহারার ‘প্লাস সাইজ’ মডেল হয়ে চমকে দিলেন ঋতাভরী! আসতে চলেছে তার নতুন সিনেমা ‘ফাটাফাটি’, মুখের উপর ‘ফাটাফাটি’ জবাব দিলেন ঋতাভরী

মোটা চেহারার জন্য তুমুল কটাক্ষ! ‘নিয়ম ভেঙে ভারী চেহারার ‘প্লাস সাইজ’ মডেল হয়ে চমকে দিলেন ঋতাভরী! আসতে চলেছে তার নতুন সিনেমা ‘ফাটাফাটি’, মুখের উপর ‘ফাটাফাটি’ জবাব দিলেন ঋতাভরী

ভারী চেহারার জন্য অনেক ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের সম্মুখীন হতে দেখা যায় টলিউডের অভিনেতা এবং অভিনেত্রীদের। জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকেও এক সময় ওজন বেড়ে যাওয়ার জন্য অনেক কথা শুনতে হয়েছিল নেটিজেনদের থেকে। অস্ত্রোপচারের কারণে চেহারা বদলেছিল তার। কিন্তু এবার নতুন সিনেমা নিয়ে আসতে চলেছেন অভিনেত্রী, যেখানে প্লাস সাইজ মডেল হিসেবে দেখতে পাওয়া যাবে তাঁকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে তার আগামী ছবি ‘ফাটাফাটি’ টিজার। অতি অল্প সময়ের মধ্যেই যা তুমুল ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে।

প্রসঙ্গত এই নতুন ছবির জন্য টলিউড অভিনেতা আবির চ্যাটার্জির সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে ঋতাভরী চক্রবর্তীকে। উইন্ডোজ প্রোডাকশন হাউজ প্রযোজিত এই সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ খ্যাত পরিচালক অরিত্র মুখোপাধ্যায়।

আন্তর্জাতিক নারী দিবসের দিন মুক্তি পেয়েছে এই সিনেমার টিজার। তারপরই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন তিনি তাঁর এই আগামী ছবির বিষয়বস্তু নিয়ে অত্যন্ত উত্তেজিত। বলাই বাহুল্য নেটিজেনদের একটি বড় অংশ জানিয়েছেন অভিনেত্রীর এই অভিনব সিনেমার বিষয়বস্তু দেখে তারা বেশ চমকে গিয়েছেন। পাশাপাশি ঋতাভরী যে বেশ অন্য রকমের গল্পকে তুলে আনার চেষ্টা করছেন সেজন্য নেটদুনিয়ায় প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: পদ্মপলাশের একঘেয়ে কীর্তন শুনতে শুনতে রুষ্ট হয়েছেন নেটিজেনদের একাংশ, সারেগামাপার মঞ্চেও একচোখামি করা হয় দাবি নেটিজেনদের, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment