Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 July 2026

পাকিস্তানের নামজাদা ব্যান্ড ‘স্ট্রিংস’কে শ্রদ্ধা জানাতে এবার রেস্তোরাঁয় গান গাইবেন ‘মিঠাই’ এর উচ্ছেবাবু ওরফে অভিনেতা আদৃত রায়, সুখবর দিলেন আদৃত

পাকিস্তানের নামজাদা ব্যান্ড ‘স্ট্রিংস’কে শ্রদ্ধা জানাতে এবার রেস্তোরাঁয় গান গাইবেন ‘মিঠাই’ এর উচ্ছেবাবু ওরফে অভিনেতা আদৃত রায়, সুখবর দিলেন আদৃত

এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হলো ‘মিঠাই’। অসাধারণ সাফল্যের জন্য বর্তমানে টিআরপি তালিকায় রেকর্ডসংখ্যক সময় ধরে শীর্ষস্থানে থাকতে সক্ষম হয়েছে ধারাবাহিকটি। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় রয়েছেন টলিউড অভিনেতা আদৃত রায়। সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই জানেন অভিনয়ের পাশাপাশি অসাধারণ গান করেন সকলের প্রিয় মিঠাই ধারাবাহিকের উচ্ছেবাবু। সেই গান নিয়েই এবার দারুন সুখবর অনুগামীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা গেল পর্দার সিদ্ধার্থকে।

প্রসঙ্গত নব্বই দশকে পাকিস্তান থেকে যে ব্যান্ডটি উঠে এসে ভারতীয়দের মন জয় করে নিয়েছিল সেই ‘স্ট্রিংস’ নামের গানের দলের একজন বড় ভক্ত হলেন আদৃত। তিনি এবং তার ‘পোস্টার বয়েজ’ ব্যান্ডের সদস্যরা স্ট্রিংসকে শ্রদ্ধা জানানোর জন্য গত এপ্রিল মাসে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অভিনেতার ব্যান্ডের বেশ কয়েকজনের কোভিড পজেটিভ হওয়ায় বাতিল করতে হয় তাদেরকে সেই অনুষ্ঠান।

তবে এবার সোশ্যাল মিডিয়া একটি ভিডিও পোস্ট এর মাধ্যমে একটা দারুণ সুখবর অনুগামীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন আদৃত। তিনি জানিয়েছেন আগামী ১৮ই ডিসেম্বর কলকাতার এক নামি রেস্তোরাঁয় অবশেষে সেই পারফরম্যান্স নিয়ে আসতে চলেছে তার ব্যান্ড। বলাই বাহুল্য সকলের প্রিয় উচ্ছে বাবুর গলায় জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ডের গান শুনতে যারপরনাই উচ্ছ্বসিত অনুগামীরা।

আরও পড়ুন: “বুড়ো হয়ে গেল এখনো নিজেদের মেয়ের বয়সী মেয়ের সঙ্গে পর্দায় রোমান্স করছেন”, সালমান খান, অক্ষয় কুমার এবং আমির খানকে ধুয়ে দিলেন সঞ্জয় দত্ত

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment