Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
15 July 2026

বাকি আর পাঁচটা ধারাবাহিকের মতো নয়, একেবারে বাঙালি নিয়ম নীতি অনুযায়ী শংকর ঐশানির বিবাহ পর্ব দেখানো হলো ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে

বাকি আর পাঁচটা ধারাবাহিকের মতো নয়, একেবারে বাঙালি নিয়ম নীতি অনুযায়ী শংকর ঐশানির বিবাহ পর্ব দেখানো হলো ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে

বাংলা ধারাবাহিক মানেই প্রত্যেকে আশা করে থাকেন ধারাবাহিকে বাংলার শিক্ষা, সংস্কৃতি, শিল্প ইত্যাদি থাকবে। কিন্তু বর্তমানে ধারাবাহিক গুলিতে বাঙালিয়ানা যেন একেবারে উধাও হয়ে যেতে চলেছে। বর্তমানে অনেক দর্শকরাই অভিযোগ করছেন যে ধারাবাহিক গুলিতে একেবারেই বাঙালি আনার ছোঁয়া নেই। সবকিছুতেই যেন একটা অন্যরকম আভাস পাওয়া যায়।

তেমনি বর্তমানে বেশিরভাগ ধারাবাহিকগুলিতেই দেখা যায় বিয়ের অনুষ্ঠান গুলিতে অবাঙালি রীতি অনুষ্ঠান হচ্ছে। মেহেন্দি, সংগীত ইত্যাদি তো বাঙালি বিয়ের নিয়মের মধ্যে পড়ে না। তবুও প্রতিটি বিয়েতে এই ধরনের অনুষ্ঠান দেখানো হয়। বিয়ের সময় ব্যাকগ্রাউন্ড হিন্দি গান বাজছে ইত্যাদি আরো কত কি। তবে এই ক্ষেত্রে ব্যতিক্রম স্টার জলসা সদ্য শুরু হওয়া ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’।

বর্তমানে এই ধারাবাহিকে শংকর এবং ঐশানীর বিবাহ পর্ব চলছে এবং এই ধারাবাহিকে সম্পূর্ণ বাঙালি নিয়ম রীতি অনুযায়ী বিয়ের পর্ব দেখানো হচ্ছে। কোন রকম আধুনিকত্ব বা অবাঙালিআনার ছোঁয়া নেই পুরো বাঙালি নিয়মে দেখানো হচ্ছে শংকর এবং ঐশানির বিয়ে। যা দেখে বেজায় খুশী দর্শক। আসলে বর্তমানে দর্শক এখন অব্দি যে কটা ধারাবাহিক দেখেছেন সব কটি ধারাবাহিক এই অবাঙালি নিয়ম কানুন দেখানো হয়েছে বিয়ের পর্বগুলোতে। যা দেখে দর্শক সন্তুষ্ট নয়। একঘেয়ে জিনিস দেখতে দেখতে সত্যি ক্লান্ত। তারা তাই হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকের শঙ্কর ঐশানীর বিয়ে পুরোপুরি বাঙালি নিয়মে দেখে খুব খুশি প্রত্যেকে।

আরও পড়ুন: গল্পের গরু আবারও উঠছে গাছে! “ধুলোকনা” ধারাবাহিকে লালনের হাতে লিপস্টিক দিয়ে সিঁদুর পড়তে চায় তিতির! এসব উদ্ভট সিন দেখে হেসে কুল পাচ্ছেন না দর্শক

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

বাংলা সিরিয়াল