Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
9 July 2026

উর্মি-রিনির প্রতিযোগিতায় জমজমাট পাড়ার অনুষ্ঠান! মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতায় জিতল উর্মি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের নতুন এপিসোড, ভাইরাল ভিডিও

উর্মি-রিনির প্রতিযোগিতায় জমজমাট পাড়ার অনুষ্ঠান! মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতায় জিতল উর্মি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের নতুন এপিসোড, ভাইরাল ভিডিও

জি বাংলায় ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকটির সম্প্রচার খুব বেশি দিন হয়নি শুরু হয়েছে। তবে তার মধ্যেই অনুগামীদের মন জয় করে নিতে সক্ষম হয়েছে অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখার্জি অভিনীত এই ধারাবাহিকটি। ধারাবাহিকের উর্মি এবং সাত্যকির জুটিকে দারুণ পছন্দ হয়েছে ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালের দর্শকদের। পাশাপাশি ধারাবাহিকের ভিলেন রিনির অভিনয়ও মন কেড়েছে নেটিজেনদের।

তবে এবার পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের এই ধারাবাহিকে রিনি এবং উর্মির প্রতিযোগিতা জমজমাট করে তুলেছে সদ্য সম্প্রচারিত হওয়া একটি এপিসোডকে। যেখানে পাড়ার ক্লাবের আয়োজিত একটি অনুষ্ঠানে মোমবাতি জ্বালানো, বেলুন ফোলানো থেকে শুরু করে ফুচকা খাওয়ার মত প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা গিয়েছে উর্মি এবং রিনিকে। তবে অবশ্যই নিজের স্টাইলে শেষ পর্যন্ত রিনিকে হারাতে সক্ষম হয়েছে ধারাবাহিকের মুখ্য চরিত্র উর্মি।

প্রসঙ্গত কিছুদিন আগেই এই ধারাবাহিকের চরিত্ররা করবা চৌথ এর মত উত্তর ভারতীয় সংস্কৃতির প্রচার করে নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়েছিলে। হিন্দি সংস্কৃতির প্রভাব বাড়ছে বাংলা সিরিয়ালে, এই অভিযোগ তুলেছিলেন দর্শকদের একাংশ।

আরও পড়ুন: দীপা কে ভুলে এবারে অন্য নারীকে নিজের জীবনে জায়গা দিতে চলেছে সূর্য, রানী রাসমণির সাথে জুটি বাঁধছেন অভিনেতা দিব্যজ্যোতি, ভাইরাল ফটো

সেসময় ধারাবাহিকের অভিনেতা এবং অভিনেত্রীদের বেশ কটাক্ষ সহ্য করতে হয়েছিল নেট দুনিয়ায়। তবে এদিনের এপিসোডে দেখতে পাওয়া গিয়েছে একেবারে পাড়ার ক্লাবের সনাতন প্রতিযোগিতা। যা দেখে বেশ খুশি হয়েছেন ধারাবাহিকের দর্শকরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment