Silver ₹74.52/g Kolkata 32°C 10 June 2026

গুপ্তধনের লোভ দেখিয়ে ডাকাতদের আটকে দিলো ‘উর্মি’! ‘এই পথ যদি না শেষ হয়’ এর নতুন এপিসোড দেখে দর্শকরা জানাচ্ছেন ‘পুরোটাই গাঁজাখুরি গল্প’, ভাইরাল ভিডিও

গুপ্তধনের লোভ দেখিয়ে ডাকাতদের আটকে দিলো ‘উর্মি’! ‘এই পথ যদি না শেষ হয়’ এর নতুন এপিসোড দেখে দর্শকরা জানাচ্ছেন ‘পুরোটাই গাঁজাখুরি গল্প’, ভাইরাল ভিডিও

বেশ কিছুদিন হল জি বাংলার পর্দায় যাত্রা শুরু করেছে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকটি। ইতিমধ্যেই এই ধারাবাহিকের মুখ্য চরিত্ররা মন জয় করে নিয়েছে দর্শকদের। পাশাপাশি একান্নবর্তী পরিবারের অন্যরকম গল্প দেখিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন ধারাবাহিকের নির্মাতারা নেটিজেনদের মধ্যে। তবে এবার ধারাবাহিকের গল্প সোশ্যাল মিডিয়ায় দর্শকদের কাছে হাসির পাত্র হয়ে উঠলো।

প্রসঙ্গত এই ধারাবাহিকের মুখ্য চরিত্র উর্মি অর্থাৎ অভিনেত্রী অন্বেষা হাজরাকে ধারাবাহিকের গল্প অনুযায়ী একাধিকবার উপস্থিত বুদ্ধি প্রয়োগ করতে দেখা গেছে। তবে এবার উপস্থিত বুদ্ধি খাটিয়ে তিনজন ডাকাতকে ঘরবন্দী করতে দেখা গেল ধারাবাহিকের নায়িকাকে। যা দেখে দর্শকদের একটি বড় অংশ মনে করছেন অবাস্তব তো বটেই, ঘটনাটি প্রায় অসম্ভব।

প্রসঙ্গত ধারাবাহিকের একটি নতুন এপিসোডে দেখা গিয়েছে বাড়িতে লুট করতে আসা তিনজন ডাকাতকে গুপ্তধনের লোভ দেখিয়ে একটি ঘরে বন্দী করে ফেলে উর্মি। এরপর পুলিশরা এসে ডাকাতদের গ্রেফতার করে নিয়ে যায়।

আরও পড়ুন: সুশান্তের মৃত্যু রহস্যে এবার নতুন মোড়, নয়া তথ্য প্রকাশ করলেন রিয়া চক্রবর্তীর আইনজীবী!

এই দৃশ্য দেখে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। তবে পাল্টা ধারাবাহিকের অনুগামীরা জানিয়েছেন এই নতুন সম্প্রচারিত হওয়া পর্বটি তাদের দারুন লেগেছে। পাশাপাশি প্রতিবারের মতো এবারও ছোটপর্দার জনপ্রিয় নায়িকার উপস্থিত বুদ্ধি অবাক করেছে তাদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment